somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ল্যাঙ্গুয়েজ মারফত ওয়ার্ল্ডকে কল কল ছল ছল ঝংকারে কাঁপান

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে আল্লাহ্

হে খোদা

হে মাওলা

হে প্রভু

হে ভগবান

হে মুরশীদ

হে পরম আত্না,

আমি জানি না শ্যাম তোমায় কোথায় পাবো। শুধু জানি তুমি আছো। আমি তোমাকে বিশ্বাস করি। তোমাকে ভালোবাসি। কোনটা হিন্দু শব্দ কোনটা মুলমান শব্দ কোনটা পারসী শব্দ আমি বুঝতে চাইনা। আমি শুধু বুঝি ভাষা একটি পার্ট অব স্পিস এর নাউন।
আজ পর্যন্ত বিশেষ্য এর ব্যাখাই যারা দিতে পারে নি তারা কিকরে বুঝবে তোমার শক্তি কতো। কিকরে বুঝবে পরম পিতার মহামায়া যে নারায়নেরই আর এক রূপ সত্যের প্রকাশ।

এই দেখো আমি আজও বাংলায় শেখ শাদির কবিতা রিসাইট করিঃ শোনো মাবুদঃ
বলা কালু উলা বেকামালিহি,
কাশাফাদ্দু যা বেজামালিহি।
হাসানাত জামিউ বেখাসালিহি,
সাল্লুয়ালাই হে ওয়া য়া লিহি।।

এই দোয়া আমি মুখে মুখে প্রবাহমান যে মায়ের ভাষা বাংলার মাধ্যমেই পড়তে শিখি। আমার সব স্বপ যে বাংলায়ই দেখতে জানি। তাহলে এ ভাষা নিয়ে এতো ঘৃনা শিখিয়ে মানুষকে এতো ভাগ করো কেনো।

বাংলা ভাষায় যদি তোমাকে না ডাকার অধীকার কেড়ে নিতে চায় তাদের তুমি বুঝাও যে বাংলা ভাষার টান যে স্রতের মতো টেনে হৃদয়ের ঝর্না থেকে জল তরঙ্গের ঢেউ খেলিয়ে ঢেউ খেলিয়ে তারপর নৌকোর পালের হওয়ায় মায়ের স্মৃতি ভেষে ওঠায়। আমরা যে বাংলা দিয়েই কান্দি হাসি আবার সুখ কে শান্তি মনে করে বার বার ভুল করেও তারপরও শোধরাই।
এরই নাম বাঙলী। মাওলা তুমি বিশ্বকে একটি শান্তির দিকে নিয়ে যাও। এই বিশ্ব তোমার সৃষ্টি। তোমার সৃষ্টি কেড়ে নিয়ে যাওয়া যায় না। তোমার সৃষ্টি তোমারই থাকে।
শুন্যে মহা আকাশে,
তুমি মগ্ন লীলা বিলাসে।।
হাসিসো খেলিছো প্রভু,
আপন সনে, নিরজনে প্রভু
নিরজনে খেলিছো।।
তারকা রবি শশি,
খেলনা তব হে উদাসী।।
পরিয়া আছে রাঙা পয়েরো কাছে,
রাশি রাশি।।
নিত্য তুমি হে উদার,
সুখে দুখে অবিচল,
ভাঙিছো গড়ীছো নীতি ক্ষনে ক্ষনে,
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছো....................
(নজরুল গীতি)

এমন সুন্দর মায়া দিয়ে হৃদয় কে বেধে আর কোন ভাষায় আর তাওহিদের ঝংঙ্কার বাসা বাধে।

বাংলা যে আমাদের ভাষা। আমি জানি, কেউ যদি, নিজের ভিতরের, আমি নামের, যে আমি থাকি, তাকে তোমার কাছে দিয়ে দেয় সেই তো তোমাকে পায়। সহিংসতা ও হানাহানি করে তোমায় পাওয়া যায় না।

একটি কালো নিষ্পাপ গ্রামের মেয়ে আমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলো। তোমাকে জয় করার রাস্তা যদি ভালোবাসা হয় তাহলে তুমি কি ঐ নিরীহ মেয়ের প্রেমিকাকে আমার কাছে ফিরিয়ে দিবে না।

আমি তো কোনো পিতা মাতারই অমর্জাদা কোনো দিনও চাইতে জানি না। তারপরও তুমি আমাকে সব দাও। আমার ভাষা না থাকলে এই জগত থাকতো না। যে ভাষা দিয়ে অদেখা জিনিসও দেখা যায়। সেই কল্পনার দেবীকে নিয়ে এতো পলিটিক্স কেনো?

আমার মুন কে আমার কাছে চাই। আমি তোমার আদেশ পালন করতে জানি এই ভাষার ভিতরে। এই ভাষা নিয়ে এতো রক্তপাত কেনো। মানুষ স্বপ্ন দেখতে না জানলে নিত্য নতুন আবিষ্কার কি করে করতো।
আমাদের সন্তানদের কেনো এতো মার খেতে হয়। এতো এতো বেতের বড়ী খায় মানুষ হওয়ার জন্য। এতো এতো কেঁদে তারপরও মনের আশা মেটে না। হৃদয়, মন, হার্ট, অন্তর কাকে বলে আমি জানতে চাই না, আমি শুধু বুঝি যে তুমি আমাদের ভালোবাসো। যে জাতিকে তুমি ভালোবাসো শুধু তাদেরই তুমি অস্তিত্ব রাখ। স্রস্টাকে যারা ভাষার মধ্য থেকে সৃজন করতে চায় তাই তো স্বাধীন ভাবে আল্লাহ্ ডাকতে পারে।

আজ মানুষ এতো এতো অস্র বানাচ্ছে তারপরও তোমার বন্যার কাছে কতো অসহায়। এরই নাম প্রেমের ঢেউ। আমি কখনও তোমার সেরা সৃষ্টি কোনো মানুষের সাথে বেঈমানী করি নাই।

আজ তুমি জবাব দাও আমার বাংলাভাষার সন্তানেরা যদি কল্পনাই করতে না শেখে তাহলে তারা নতুন নতুন আবিষ্কার করবে কি করে?

আবার দেখো ঐ ইসকন নামের একটি হিন্দুদের প্রতিষ্ঠানে একদিন শুনি কি ওরা গান গাইছে আর নাচছে। তোমি যখন মন্দিরের সামনে নিলেই তখন একই গেটকে পশ্চিমারা মিথ্যে কথার মাধ্যমে কতো দুরে ঠেলে দিয়েছে। তারপরও সনাতনের মধ্যেও যে আমি মানুষ ছাড়া আর কিছু দেখতে পাইনি। তাইতো গিয়েছি। গিয়ে দেখি ওরা গাইছে।

গৌরাঙ্গেরো নিজ শক্তি
পন্ডিত গদাধর,
শ্রি নিবাসো,
হরি দাসো,
মোরে দয়া করো,

শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে,
তুমি বিনা কে দয়ালু,
জগত সংসারে,
হা হা প্রভু,
নৃত্যানন্দ-প্রেমানন্দ-সুখি,
কৃপা করো! করো করো...
আমি বড় দুঃখি,
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু,
দয়া করো মোরে............

এই গান গাইলে যদি আমার পাপ হয় হোক। আমার মায়ের চেয়ে আমার পাপ বড় না। আমার সত্যিকারের প্রেমের দেবীকে ডাকার আগ্রহের চেয় আমার পাপ বড় না। সত্য উপলব্ধি বোধ কে হৃদয়ে ধারন করা যদি পাপ হয়, তাহলে মানুষ তো নিষ্পাপই না। যিনি নিষ্পাপ তার ভাষা আমায় শিখাও।
সেই নিষ্পাপ ভাষার কোনো পাপ নাই। নিষ্পাপ ভাষা মনের ভাষা। এই ভাষার জ্য আমরা যা খুশি তাই করতে পারি।
এই মায়েদের মর্জাদা দেয়ার জন্যই তো ছোট্ট গোপালও ননি চুরি করে কাঁদে। যে ভাষায় শ্রীকৃষ্ণ মা যশোধার মার খেয়েও মায়ের সম্মান রক্ষা করে সেই ভাষার কতো শক্তি আজও যাবা বোঝেনি।
তাদের আমার প্রানের বাঙালী বুঝিয়ে দিবে। এই হল সত্যি। এই হল শান্তি।
আসুন আমরা আমাদের সৃষ্ট কর্তার নাম ধরে প্রয়োজনে আল্লাহ্ নামের আড়ালে যিনি থাকেন তাকেও মানুষ মন থেকে চাইলে নিয়ে আসতে পারে।
এর নাম কনফিডেন্স। এর নাম প্রেম।
একজন বিশ্বনাথ আনন্দ নামের দাবারু এর অন্তরের মধ্যেই গ্যারি ক্যাসপারাপ আবার ক্যাসপারাপের অন্তরেই যে ক্যারামানিকের প্রকাশ। এর নাম খেলার জন্য প্রেম। বাংলাদেশী মানুষ তার প্রেমের প্রশ্নে যা খুশি তাই করে। এ আমাদের বিশ্বাস।

আলো ডেকে বলে যমুনাকে,
অপবাদ যতই আসুক,
রাই কি কখনও ভুলে থাকে।।
কলংক না থাকে যদি,
ভালোবেসে লাগে কি ভালো।।

প্রেমের কি সাধ আছে বলো।

নিন্দার কাঁটা যদি না বিধিলো পায়ে।।
প্রেমের কি সাধ আছে বলো.........

নিজাম উদ্দীন আউলিয়া যদি একশো একটি মার্ডার করার পর মানুষের মাঝে বেঁচে থাকতে পারে। আমার দেশের সাধারণ মানুষ কেনো দুর্ণীতি ছাড়তে পারবে না।
“ধন্য ধন্য তেরা ছিলছিলা,
এলো দিল্লিতে নিজাম উদ্দীন আউলিয়া।।
এলো দিল্লিতে নিজাম উদ্দীন আউলিয়া।।”

আমাদের গানের সাথে পলিটিক্স কেনো? হোয়াই?

মোঃ আসিফ-উদ-দৌলাহ্
০১৭১৭-০৪৪৯১৯

শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত শহিদ মিনারে শান্তি পূর্ণ ভাবে অবস্থান নিন।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×