কিছুদিন আগে চট্রগ্রামে হেফাযতে ইসলামের আমির মাওলানা শফি সাহেবের একটা বয়ানের বক্তব্য ও ভাষা নিয়ে মিডিয়া ও সোশ্যাল নেটওয়ার্কে চরম সমালোচনা শুরু হয়। আমি ইসলামী জ্ঞানের ব্যাপারে মাওলানা শফি হুজুরের নখেরও যোগ্য নই। তারপরো আমার মনে হয়, যদি উনার যেই বয়ানের কথা গুলো এভাবে বলা হত,প্রগতিশীল ও নারীবাদিরা এটা নিয়ে কোনো প্রশ্নই তুলতে পারতো না:
1.সংসারের প্রয়োজনীয় বাজার সদাই আপনার দায়িত্ব। তবে প্রয়োজনে মেয়েরা অবশ্যই বাজার করবে। আপনারা আপনাদের স্ত্রী কন্যদের অকারণে মার্কেটে ঘুর ঘুর করতে দিবেন না। আর লক্ষ্য রাখবেন,বাইরে যাবার সময় তারা যেন সঠিকভাবে পর্দা করে, বেগানা পুরুষের লোলুপ দৃষ্টির ভোগ না হয়ে যায়।
2.আপনার মেয়েকে স্কুল,কলেজ,ইউনিভার্সিটি সব পড়ান, কিন্তু সাথে সাথে ধর্মীয় জ্ঞানও দিন। পর্দাহীনতা,জেনা,পিতামাতার অবাধ্য হওয়ার ভয়াবহ শাস্তি সম্পর্কে যেন তারা অবহিত হয়। মেয়েরা তাদের উপযোগী সব কাজই করবে,কিন্তু আল্লাহর নির্ধারিত পর্দা মেনে, নিজের চরিত্র ও ব্যাক্তিক্ত সমুন্নত রেখে।
3.আপনি আপনার মেয়েকে গার্মেন্টসে কাজ করতে পাঠাবেন,আর নিজে ঘরে বসে শুয়ে আরাম করে খাবেন? ইসলাম এটা সমর্থন করেনা। অপরাগ হলে যথাযত পর্দা মেনে মেয়েকে কাজ করতে পাঠান। বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ গার্মেন্টস শিল্প,সেটার নারী কর্মীরা। তারা যেন উপযুক্ত মুজুরী পায় ও তাদের আব্রু রক্ষা করে কাজ করতে পারে, সরকারকে তা নিশ্চিত করতে হবে।
4.'আযল' নামক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ইসলাম সম্মত। যেটা সম্মত নয় তা হলো 'গর্ভপাত'। আপনি আপনার আয় অনুযায়ী পরিবার পরিকল্পনা করবেন,কিন্তু সন্তান জন্মদেয়ার পর তাকে মেরে ফেলা নিকৃষ্টতম কাজ নিঃসন্দেহে।
5.সর্বোপরি, নারীরা জনসংখ্যার অর্ধেক। তারা পিছিয়ে পরলে জাতি পিছিয়ে পরবে। কিন্তু তাই বলে নারী মুক্তির নামে সমাজে নগ্নতা,জেনা,ব্যভিচার, নারী-পুরুষের অভাধ অবৈধ মেলামেশা সামাজিক অবক্ষয় আর অশান্তি ছাড়া আর কিছুই ডেকে আনবে না। তাই আপনার স্ত্রী-কন্যা-বোন কিভাবে চলা ফেরা করছে,কার সাথে মেলা মেশা করছে,তার প্রতি লক্ষ্য রাখুন। মনে রাখবেন,একবার সর্বনাশ হয়ে গেলে আর করার কিছুই থাকবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


