নিজেকে দিয়ে,নিজেদেরকে দিয়ে,নিজের পরিবারকে দিয়ে বুঝি দেশের জন্য আত্ম ত্যাগের সিগ্ধান্ত নেয়া কতটা কঠিন, সাহসী আর মহান পদক্ষেপ !! শাহবাগে যাই শুনেই আমাদের বেশির ভাগ বাবা-মায়ের ভয়ার্ত উপদেশ, “ ঝামেলায় যাওয়ার দরকার নাই,জানিস না জামাত শিবির কতটা অমানুষ!! বোমা ফুটাবে অথবা মুখ চিনে রেখে পরে হামলা চালাবে”। যুক্তি দিয়ে যখন বুঝানো হয় যাওয়াটা দায়িত্ব, তখন বোঝে কিন্তু আকারে ইংগিতে জানায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন দরকার নেই, অন্যরা করুক!!!! সামান্য শাহবাগে নিয়ে বাবা-মা এতটা চিন্তিত হলে ভেবে দেখুন, নিজের সন্তানকে যুদ্ধক্ষেত্রে যেতে দেয়ার অনুমতি দেয়া একজন মায়ের পক্ষে নেয়া কতটা কঠিন। বুকে পাথর চেপে যেসব মায়েরা দেশের জন্য নিজের সন্তানকে কোরবানি দিল তাদের মহত্ত্ব, আত্মত্যাগ বুঝতে হলে আমাদের হয়তো কয়েকবার জন্মাতে হবে। জীবন একটাই, একবার মরে গেলে এই পৃথিবীর রুপ-রস-গন্ধ আর অনুভব করা যাবেনা,যদি প্রাণের বিনিময়ে স্বাধীনতা আসেও সেটা নিজে উপভোগ করা যাবেনা- এটা জেনেও যারা যুদ্ধেও ঝাঁপিয়ে পড়েছিল তাদের মহত্ত্ব উপলব্ধি করা আমাদের মত স্বার্থপরদের পক্ষে বোঝা অসম্ভব । আজ এই স্বাধীনতার দিনে তাই সেসব শহীদদের, যোদ্ধাদের আর তাদের পরিবারকে জানাই অসীম শ্রদ্ধা । তোমাদের জন্য পাওয়া দেশে যারা তোমাদের অবদানকে তুচ্ছ করে, অতীত বলে ভুলে যেতে বলে তাদের জন্য রাজ্যের ঘৃণা ।ওরা অমানুষ, ওদের আচরণে তোমরা কষ্ট পেয়োনা । আমরা আছি, আর কিছু না পারি আমরা তোমাদের আজীবন ভালোবাসা জানাবো।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।