somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পালকি .... বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এক ধরনের বিলাসবহুল যানবাহন যাতে আরোহণ করে ধনীকগোষ্ঠী কিংবা সম্ভ্রান্তবংশীয় ব্যক্তিগণ এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে থাকেন। চাকাবিহীন যানবাহন হওয়ায় মনুষ্য শক্তি প্রয়োগে অর্থাৎ কয়েকজন ব্যক্তি ঘাড়ে বহন করে পালকিকে ঝুলন্ত অবস্থায় স্থানান্তরে অগ্রসর হন। যিনি পালকির ভার বহন করেন, তিনি পালকি বেহারা নামে অভিহিত হন। প্রথমদিকে দেব-দেবীকে আরোহন কিংবা দেবমূর্তি বহনের উদ্দেশ্যে এরূপ যানবাহন তৈরী করা হয়েছিল বলে ধারনা করা হয়। অনেক মন্দিরেই পালকি সহযোগে দেবতাদের বহনের দৃশ্যমালা ভাস্কর্য আকারে তুলে ধরার দৃশ্য চিত্রিত করা হয়েছে। পরবর্তীকালে এটি মূখ্যতঃ ইউরোপীয় উচ্চ শ্রেণীর সম্ভ্রান্ত ব্যক্তি ও ভদ্রমহিলাগণ ভারতীয় উপমহাদেশে রেলগাড়ী প্রবর্তনের পূর্ব পর্যন্ত চলাফেরা করতেন।আধুনিককালে পালকির ব্যবহার নেই বললেই চলে। তবুও সীমিত আকারে ভারতীয় উপমহাদেশে বিবাহ অনুষ্ঠান, তীর্থযাত্রা ইত্যাদি অনুষ্ঠানে ব্যবহার করতে দেখা যায় ।





প্রাচীন রোমে লেটিকা, চীনে জিয়াও, ভিয়েতনামে কিউ, ইংল্যান্ডে সিড্যান চেয়ার, স্পেনে লিটারা, ফ্রান্সে পালানকুইন, পর্তুগালে লিটেইরা, থাইল্যান্ডে ওহ, কোরিয়ায় গামা, জাপানে নোরিমোনো, তুরস্কে টাহটিরেভান ইত্যাদি নামে পালকি পরিচিত হয়ে আসছে।



পালকি বাহকরা বিশ্রাম নিচ্ছে । ছবির সময়কাল অজ্ঞাত।


ব্যবহার

লন্ডনে পালকিকে সিড্যান চেয়ার নামে আখ্যায়িত করা হয়। এজাতীয় পালকিতে একজন ব্যক্তির জন্যে একটি চেয়ার অথবা জানালা সহযোগে ক্যাবিন রাখার উপযোগী করে তৈরী করা হয়। এর সামনে ও পিছনে কমপক্ষে দুইজন লোক ভার বহন করে নিয়ে যেতো। ভারবহনকারী চেয়ারম্যানরূপে পরিচিতি পেতেন। উনবিংশ শতকে এসে তা খুবই কম দৃশ্যমান ছিল। কিন্তু মর্যাদাসম্পন্ন পরিবহনরূপে কয়েক শতক এর ব্যবহার ছিল যাতে অবরুদ্ধ নারীগণ যাত্রী হতেন। রাতের বেলায় মশাল সহকারে লিঙ্ক-বয় পালকির সামনে থেকে পথ নির্দেশ করতো। ১৯৭০-এর দশকে উদ্যোক্তা এবং বাথউইকের অধিবাসী জন কানিংহ্যাম সংক্ষিপ্তকালের জন্য সিড্যান চেয়ারের পুণঃপ্রচলন ঘটিয়েছিলেন।

চীনে সনাতনী ধারায় সিড্যান চেয়ারের উপযোগিতা রয়েছে। সাধারণতঃ তা ভাড়া করে বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করা হয়। লাল সিল্ক দিয়ে মোড়ানো অবস্থায় কনেকে নিয়ে আসা হয়।[৪] একসময় হংকংয়ে সিড্যান চেয়ার জনসমক্ষে ব্যবহৃত হতো। জনসাধারণের জন্যে ব্যবহৃত চেয়ারের জন্য নিবন্ধন করতে হতো। পাশাপাশি করও প্রদান করতে হতো। ব্যক্তিগত চেয়ার বা পালকি ব্যবহারকারীকে উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তি হিসেবে গণ্য করা হতো। সরকারী কর্মকর্তারা এ পালকিতে কত জন বেহারার দরকার হতে পারে তা নির্ধারণ করতেন।

দক্ষিণ এশিয়ায় পালকি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ পালঙ্ক থেকে যার অর্থ বিছানা বা খাঁট। আনুমানিক খ্রীষ্ট-পূর্ব ২৫০ সালে রামায়ণে পালকির কথা তুলে ধরা হয়েছে। ১৯৩০-এর দশকে চাকাচালিত রিকশার প্রচলন ঘটে। এরফলে পালকি তার গুরুত্ব হারাতে শুরু করে।

ইন্দোনেশিয়ার জাভা সম্প্রদায়ে পালকির প্রচলন রয়েছে। দুই খুঁটিতে গড়া জোলি বেহারারা কাঁধে করে পারাপার করতেন এবং যে-কোন যাত্রী অর্থের বিনিময়ে ভ্রমণ করতে পারতেন ।





বেহারা পালকি নিয়ে যাচ্ছে



সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×