মা : বল বাবা।
ছেলে : আমি বিয়া করব।
মা : কি ??? ছি !! এই বয়সে বিয়ের কথা বলতে তোর লজ্জা লাগলো না ? ছেলে : লজ্জা কেন হবে ! বিয়ে তো পবিত্র কাজ । আমি অপবিত্র থেকে দূরে থাকতে পবিত্র কাজ করতে চাইতেছি।
মা : তোর বন্ধু আসিফ-রুবেল-কায়সার এরা কি ছেলে না ? এরা কি তোর মত এইভাবে লজ্জা-শরম ফেলে বিয়া-বিয়া করে ? আর তুই এই অল্প বয়সে বিয়ে কি বুঝবি ? তোর বাপরে আমি কিভাবে বলব এটা তোর ভয় করেনা ?
ছেলে : ওদের লজ্জা থাকলে তো ওরা আর প্রেম করত না। ওরা আল্লাহর পরিবর্তে ওদের বাপরে ভয় করে বিধায় পবিত্রতার পরিবর্তে অপবিত্র কাজ করে যাচ্ছে। সরকারী আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়েছে। তাছাড়া , আমার বন্ধুরা যদি অপর মাইয়ার হাত ধরে ঘুরেফেরা করে প্রেম করা বুঝতে পারে তাহলে আমি কেন বিয়ে মানে কি বুঝবো না! আমি কিচ্ছু বুঝিনা , আমি শুধু বুঝি আমি বিয়া করব।
মা : তো , বিয়ে করে বউরে খাওয়াবি কি ? কোথায় রাখবি ?
ছেলে :ওমা! আমার বাপ কি একজন মানুষরে খাওয়াতে পারবেনা। বড় আপুর বিয়ে হয়ে গেছে। বড় আপু যা খাইত , আমার বউও তা খাবে। আমি টিউশনি করে এক্সট্রা যা পায় তা দিয়ে বউয়ের খরচের টাকা হয়ে যাবে। তাছাড়া আমার পড়ালেখা শেষের দিকে , স্টাডি শেষ করে চাকরিতে জয়েন করলে তো আর সমস্যা নাই। শুধু আমার সিঙ্গেল খাট তা ডাবল হইলেই হল।
মা : (কিছুক্ষণ চুপ থেকে) দেখি তোর বাপরে বলে রাজি করাতে পারি কি না।
পরিশেষে, ছেলের(সাব্বির) যুক্তি ও আল্লাহ ভীরুতার কাছে মা হার মানল, যেমনভাবে মেনে নিল ছেলের বাবা । অতঃপর , তারা বিবাহ করিল এবং সুখে-শান্তিতে বসবাস করিতে থাকিল । ঐদিকে সাব্বিরের বন্ধুদের মধ্যে গার্ল ফ্রেন্ড পাল্টানোর হিড়িক পড়ল, কিন্তু বিশ্বাস, নীতি ও আল্লাহ ভীরুতার অভাবে তারা প্রকৃত সুখ অনুভব করতে পারিল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



