somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃআসমাউল বিশ্বাস
মেঘের ছায়া-- ভালো লাগা থেকে লেখালেখি, খারাপ লাগা থেকে লেখালেখি, কষ্ট পাওয়া থেকে লেখালেখি , আনন্দ ভেসে ভেসে লেখালেখি। nn'মায়ানগরীর বৃষ্টিকথন' প্রথম ও যৌথ কাব্যগ্রন্থ।

নির্বাচনে রসায়ন [নাটিকা]

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যারঃ এই তোমরা কেমন আছো ?
ছাত্র-ছাত্রীঃ জি স্যার, আমরা ভালো আছি? আপনি কেমন আছেন?
স্যারঃ নির্বাচনের রসায়নে আমি তো ভালোই আছি।
ফজলেঃ স্যার আপনি নির্বাচনেও রসায়ন খুঁজে পেয়েছেন?
স্যারঃ থাকবে না কেন? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রসায়ন আছে। আর নির্বাচন তো সামান্য একটা ব্যাপার।
মিলাঃ স্যার এই সকালে একটা ভোট পড়েনি দুপুরে হাজার হাজার এর ভিতরে কি রসায়ন?
স্যারঃ হায়রে গাধী,এখানে রসায়ন কি বুঝো না? তুমি জানো না বিক্রিয়ার গতি তাপের উপর নির্ভরশীল। নির্বাচনে তাই ঘটেছে। প্রতি ডিগ্রি সেন্ত্রিগ্রেড তাপমাত্রা বাড়ার সাথে সাথে ভোটের বেগ বেড়ে গেছে।
তিসমাঃ স্যার, তাহলে বিকালে যে দশ মিনিটে দশ হাজার থেকে ১ লক্ষ ভোট বেড়ে গেল কিভাবে?
স্যারঃ তুমি এটাও বুঝ না? আমি তো ফাস্ট ইয়েয়ারে পড়িয়েছি। এটা নিউক্লিয়ার ফিসন বিক্রিয়া। দশ মিনিটে যে ১৬ কোটি মানুষের ভোট পড়েনি এটাই ঐ বিক্রিয়ার সীমাবদ্ধতা।

তিসমাঃ স্যার আরেকটা প্রশ্ন করি ?
স্যারঃ তোমার কি মনে হয় আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না ? দ্রুত প্রশ্ন কর।
তিসমাঃ স্যার , এই সীমাবদ্ধতা কিসের জন্য?
স্যারঃ এই সীমাবদ্ধতা বিরোধীদলের জন্য। তারা প্রভাবক বিষ খাটিয়েছে।
শাকিলঃ স্যার,আমার প্রশ্ন হোল যে আমি ভোট দিলাম না কিন্তু আমার ভোট কাস্ট হোল । এর ভিতর রসায়ন কি ?
স্যারঃ যেহেতু আমাদের ডিপার্টমেন্ট এর সাথে পদার্থ বিজ্ঞান বিভাগ এর সাথে একটু জামাই-বউ সম্পর্ক আছে তাই এখানে পদার্থ বিজ্ঞানের সূত্র কাজে লেগেছে। এখানে আবেশ প্রক্রিয়ায় তোমার ভোট কাস্ট হয়েছে।
মোকছেদঃ স্যার,দেখলাম যে ১০-১২ বছরের পোলারা ভোট দিচ্ছে। এখানে কি রসায়ন ?
স্যারঃ দেখো ১৮ বছর কে ধরে নেওয়া হয়েছে আমাদের সক্রিওন শক্তির মত। সাধারণ ১৮ বছরেই ঐ শক্তি অর্জন করে মানুষ তখন ভোট দিতে পারে। ঐ বাচ্চা ছেলেদের সক্রিওন শক্তি দেওয়া হয়েছে বিশেষ মহল হতে তাই তারা ভোট দিতে পেরেছে।
মন্টুঃ স্যার, চারিদিকে আগুণ বাসে আগুণ, ট্রেনে আগুণ, আগুণ আর আগুণ এর সাথে কি কোন রসায়ন আছে ?
স্যারঃ হ্যাঁ অবশ্যই আছে । নির্বাচন হোল তাপ উৎপাদী বিক্রিয়া । তাই তাপ উৎপাদন হবেই।
তন্ময়ঃ স্যার,গোপালে তো অনেক ভোট পড়েছে । এখানে রসায়ন কি ?
স্যারঃ ওখানে বিরোধীদলের কোন স্টেরিয়ক ক্রাউডিং ছিল না। তাই ওখানে প্রোডাক্ট বেশী হয়েছে।
আশরাফুলঃ স্যার, অনেক গুলো কেন্দ্রে কোন ভোট পড়েনি এখানে কি রসায়ন ? আবার অনেক আসনে নির্বাচন হয় নি। এখানে কি রাসয়ন ?
স্যারঃ এতো সহজ প্রশ্ন কেন কর আমাকে ? এখানে স্টেরিয়ক স্পেসিফিক আর স্টেরিয়ক সিলেক্তিভিটি বিক্রিয়া ঘটেছে।
সবুজঃ স্যার,সরকার তো স্টেরিয়ক স্পেসিফিক আর স্টেরিয়ক সিলেক্তিভিটি নির্বাচন মাধ্যমে ৩০০ আসনে সদস্য বানাতে পারতো।
স্যারঃ হ্যাঁ, পারতো। কিন্তু, আমাদের দেশে তো নির্বাচন একটা রিভার্স রিএকশান এর মত। আগে বিরোধীদল একবার করেছিল তাই শোধ টেনে দিল।
মোকছেদঃ স্যার এখন দেশে কি হবে ? এ কি রসায়ন দিয়ে ব্যাখ্যা করা যাবে ?
স্যারঃরিভার্স বিক্রিয়ার ফলাফল কি হয় জানোনা তুমি ?
মোকছেদঃ জি স্যার বুঝেছি। এর মানে এই সরকার আবার ভেঙ্গে যাবে আবার নতুন নির্বাচন হবে সেখানে বিরোধীদল জিতবে। তাহলে স্যার আমাদের নির্বাচনে যে কোটি কোটি টাকা খরচ হোল। এই টাকা তো ফিরে পেলাম না। এখানে ভোরের নিত্যতা সূত্র কৈ গেলো ?
স্যারঃ মোকছেদ , তুমি মোকছেদ থেকেই গেলে আবুল হতে পারলে না। আরে ভরের নিত্যতা সূত্রের জন্য তো ক্লোজড মিডিয়াম লাগে। এখানে,আমাদের নির্বাচনে পাত্র ক্লোজড মিডিয়াম এ হয় নি। সাংবাদিকদের মুখ বন্ধ করতে পারেনি সরকার।
আজ আর সময় নেই । নির্বাচনের গরমে থাকো সবাই ব্যারামে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×