"ও সখিনা গেছোস কিনা ভুইল্লা আমারে... আমি অহন রিক্সা চালাই লন্ডন শহরে...."
১৩ ই জুলাই, ২০১১ ভোর ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাঙ্গালী জাতিটাই এমন, যেখানেই যাবে সাথে নিয়ে যাবে তার বৈচিত্রময় ঐতিহ্য, ক্বষ্টি-কালচার। আমাদের সেই পূর্বপুরুষেরা যেদিন পা রেখেছিলেন ইউরোপগামী জাহাজে, সেই থেকে শুরু। আজো আমরা ছড়িয়ে আছি ইউরোপের আনাচে-কানাচে। অনেক নেতিবাচক ভাবমূর্তি যেমন আমাদের হেয় করছে প্রতিনিয়ত, তেমনি কিছুসংখ্যক মানুষ আজো প্রানপণে লড়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যময় জাতিস্বত্ত্বাকে বাঁচিয়ে রাখার জন্য। কিছু উদাহরণ দিতে পারি আমি। যেমন কিছুদিন আগে ব্রিকলেনে হয়ে গেলো বৈশাখী উৎসব। যার উচ্ছ্বাস ছিলো দেখার মত। তাছাড়া এখানকার একটি পার্কে তৈরী হয়েছে আমাদের ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার। কিন্তু সবকিছুকে ছাপিয়ে আমাকে অবাক করেছে যে জিনিসটি, যার জন্য আমার লিখতে বসা, তাহলো বিশ্বের অন্যতম শপিং টাউন লন্ডনের অক্সফোর্ড সার্কাসে রিক্সার আনাগোনা। সেদিন চোখে পড়ল বিষয়টি। জিজ্ঞেস করে জানলাম, বেশ কিছুদিন ধরে নাকি রিক্সা চলছে কিছু সীমাবদ্ধ অঞ্চল জুড়ে। এই রিক্সাগুলো ঠিক আমাদের দেশীয় রিক্সার মত নয়। তিন চাকার হলে ও বসার জায়গা আরও প্রশস্ত। আর চালকরা অধিকাংশই বাংলাদেশী। ইংলিশ এবং কালোরা ও আছে কিছু সংখ্যক। যাত্রীরাও মনের আনন্দে এ শপিংমল থেকে ও শপিংমলে যাচ্ছে রিক্সায় চড়ে। ভাড়াটাও তাদের হাতের নাগালে। ফকির আলমগীর যদি এখানে আসতেন তিনি হয়ত আবারো গেয়ে উঠতেন তার সেই বিখ্যাত গানটি একটু পরিবর্তন করে....
"ও সখিনা গেছোস কিনা ভুইল্লা আমারে...
আমি অহন রিক্সা চালাই লন্ডন শহরে...."
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন