somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবুল প্রেমে পড়েনি, প্রেম আবুলের উপর পড়িয়াছিলো..

২৫ শে নভেম্বর, ২০১১ রাত ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবুল বরাবরই একটু আবুল টাইপের। আবুলের প্রকৃত সংজ্ঞা না জানার দরুণ সে কখনো বেরিয়ে আসতে পারেনি আবুলদের জগৎ থেকে। অনেক পড়ালেখা করলেও প্রথম শ্রেনী এখনো বাকি থেকে গেছে আবুলের। প্রথম শ্রেনীর প্রথম ক্লাসে যাবার দিন আবুলের দাদী ঘোষণা করে বসলেন আমার আবুলরে ইস্কুলে দিমু না, ইস্কুলে সব বিচ্ছু পুলাপান, আমার আবুলরে যদি কেউ মাইরা বসে। সেই ঘোষণায় আবুলের সুখ আরো একবছর দীর্ঘায়িত হলো।
:D:D:D:D:D
প্রথম শ্রেনীর বার্ষিক পরীক্ষার দিন দশেক আগ থেকে ইস্কুলে পা বাড়ায় আবুল। সেই থেকে শুরু। দশম শ্রেনী পর্যন্ত কখনো একা ঘর থেকে বের হতে হয়নি আবুলকে। বাবা, চাচা, মামা কেউ একজন সবসময় থাকতেন তার সাথে। কলেজে যাবার সময় ও পারতঃপক্ষে একা যেতে চাইত না আবুল। আনইজি ফিল করত।:((:((:((:((
বিলিভ ইট অর নট, সেই আবুলের জীবনে ও একদিন প্রেম এসেছিলো।
;););););)
মেডিকেল প্রথম বর্ষের প্রথম ক্লাস। সবাই ভীষণ এক্সাইটেড। এনাটমি টিউটরিয়াল ক্লাসে ঝুলানো কংকাল ছুয়ে দেখছে অনেকে, অতি উৎসাহী দুয়েকজন ডু মেরে এসেছে ডিসেকশন রুম থেকে। আর আবুল তখন অন্য জগতে। তার মনে তখন ঘূর্ণিঝড়, হারিকেন, আইলা, নার্গীসের তান্ডব চলছে। কলেজে ঢোকার সময় করিডোরে দেখা সেই মেয়েটি ভর করেছে আবুলের মাথায়। আবুল পাগলের মত দিন কাটায়। কিন্তু মেয়েটিকে বলার সাহস তার হয়না, কারন সে তো আবুল। সে আবুলদের মত অপেক্ষা করতে থাকে। কিন্তু প্রেমে পড়া আর তার হয়ে উঠে না।
ইত্যবসরে কিছু ভয়ংকর বিপত্তি দেখা দেয় আবুলের জীবনে। কিছু দজ্জাল টাইপের মেয়ে ছিল ক্লাসে, যারা প্রায়শঃ আবুলকে রেগ দিত। তাতেও সমস্যা ছিল না। সমস্যা হলো যখন অলরেডি প্রেমে পড়া আবুল বুঝতে পারলো এই মেয়েদের দুএকজন তারে নিয়া স্বপ্ন দেখতেছে ( পরে আবুল বুঝতে পেরেছিল দজ্জাল মেয়েদের এক নম্বর পছন্দের বস্তু আবুল টহইপের ছেলে)।X(X(X(
হায় বিপদ! এদের প্রেম ট্যাকল দিতে দিতে আবুলের প্রান প্রায় যায় যায়। এদের প্রেম থেকে বাছার সংগ্রাম করতে করতে আবুল ভুলে যায় তার প্রেমের কথা। আবুলের আর প্রেমে পড়া হয়না। বরঞ্চ তার উপর পড়া প্রেম থেকে বাছার চেষ্টা করতে করতে ক্রমে মেডিকেলের পাঁচটি বছর শেষ হয়ে যায়।
(আবুল সম্পূর্ণ কাল্পনিক চরিত্র হইলেও অনেকের সাথে মিল থাকিতে পারে, ইহার জন্য আমি দায়ী নই।)
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×