প্রায় প্রত্যেকটা বামপন্থী কমরেডগণ যারাই যৌবনে আদর্শের বাণী কপচেছেন তাদের মধ্যে এক দুই জন বাদে সবগুলোর এত করুণ ভ্রষ্টতা আসাটা আমাদের অবাক করে। অথচ নীতি আদর্শের দিক থেকে প্রকৃত ইসলামের কাছাকাছি ছিল বামরা। প্রত্যেকেই আত্মস্বার্থের উর্দ্ধে উঠে মানবতার মুক্তির লক্ষ্যে, অর্থনৈতিক মুক্তির জন্য নিজেদের জীবনকে উতসর্গ করেছিলেন। কিন্তু নিয়তির কি পরিহাস! এরাই আজ এদেশের অর্থনীতির একটি বিশাল অংশ দখল করে পুজিপতি বনে গেছে। খোজ নিলে দেখা যাবে বেশিরভাগ চালচুলোহীন, যারা দুপায়ে এসবকে ঠেলে পার্থিব কোন স্বার্থ ছাড়াই ঘর থেকে বেরিয়ে পড়েছিল তারা আজ ঘরে ফিরে এসেছে কলাগাছ হয়ে। কেন এত দ্রুত পতন, কেন তারা নৈতিকতাহীনতায় পুজিবাদিদেরও এভাবে ছাড়িয়ে গেল? এই প্রশ্নের জবাব হয় তো মিলবে যদি আমরা তাদের মনস্তত্বের দিকে খেয়াল করি। তারা একটা সময় ঘর ছেড়েছে, বাবা মা ছেড়েছে। কিন্তু যখন দেখল সারা বিশ্বে সমাজতন্ত্র ধ্বসে পড়েছে তখন তারা হেলায় ফেলে দেওয়া স্বার্থের দিকে খেয়াল দিল। তখন আগে তাদের না পাওয়ার হাহাকারটা প্রবল আকারে ধরা পড়ল। এরা হয়ে গেল একেকজন আদর্শহীন, ক্ষুধার্ত পশু। তাই আজ তাদের এই দূরবস্থা। কারণ তাদের মধ্যে সন্তুষ্টি নেই। কেননা সন্তুষ্টির প্রশ্ন আসলেই স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে নিতে হয়। তার উপর ভরসা করতে হয়। তাদের এই আত্মিকশূন্যতাই তাদেরকে এককালে যাদেরকে বুর্জোয়া বলতো তাদেরকেও ছাড়িয়ে গেছে। তাই দেখি আমাদের প্রাক্তন কমরেডদের এই অধপতন। এরা গণতান্ত্রিকদের পদলেহন করে সুবিধা আদায় করে নিচ্চে।তারা আদর্শহীন পশু। পশুকে আপনি ঘৃণা করে কি করবেন? পশুর কি ঘৃণাবোধ আছে?
পথভ্রষ্ট কমরেডগণ: কমরেডগণ কেন পথ হারালেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।