somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রদায়িক সংঘাত: হিন্দু, মুসলিম, রাজনীতিবিদ, সকল গণমাধ্যম একটু ভেবে দেখবেন কী?

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপিপন্থী একজন একেএম ওয়াহিদুজ্জামান শিক্ষক যিনি কয়েকদিন আগে একটি মামলায় জেল খেটে এসেছেন, আজ একটি ফেসবুকের বিশেষ স্ট্যাটাসের মাধ্যমে যশোরে সাম্প্রদায়িক আক্রমণের জন্য কারা দায়ী তা নিয়ে একটি সুন্দর পোস্ট দিয়েছেন। বিভিন্ন খবরের লিঙ্ক দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে, যে যশোরে ঘৃণ্য সাম্প্রদায়িক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে তা আওয়ামী লীগেরই অন্তর্দন্দ্বের ফল। এর জন্য দায়ী আওয়ামী লীগেরই সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। তার নির্দেশেই এই কাজটি সাধিত হয়েছে। কারণ, লীগ এবার তাকে মনোনয়ন দেয়নি। অন্য একজন রণজিত রায়কে ভোট দেওয়ার অপরাধেই সংখ্যালঘুদের উপর এই হামলা হয়েছে। হামলাকারীর প্রকৃত ইতিহাস কি তা তার দেওয়া স্ট্যাটাসটিতেই পাবেন। এ ব্যাপারে আমার কথা নেই। আমার কথা হোল:

আওয়ামী লীগ তাকে মনোনয়নটা দিলেইতো সব লেঠা চুকে যেত। অবশ্য তখন এই ঘোলাজলের পরিবেশটা সৃষ্টি হতো না। সেই সাথে ঘৃণ্য রাজনৈতিক খেলাটাও খেলা যেত না। অন্যদিকে অধ্যক্ষ সাহেবের কথাটাও কিন্তু স্মর্তব্য,
"এদেশের জামায়াত-শিবির শুধু সাম্প্রদায়িকতা লালন করে সেটা ঠিক নয়, এদেশের সংখ্যালঘুরাও সাম্প্রদায়িক।"

সেই সাথে সাম্প্রদায়িক বিএনপিও। কারণ তারাও জামাত-শিবিরের সাথে জোট রক্ষা করে চলে। আর আর পথভ্রষ্ট বামদের করুণ পরিণতিতো Prothom Alo দেখিয়েই দিল। অন্যদিকে চেতনাবাজদের নিশ্চুপ ভূমিকাতো দেখতেই পাচ্ছি। আসলে সংখ্যালঘু ইস্যুতে সবাই সুযোগ লাভের আশা করে। কেউ নেই এই সংখ্যালঘুদের পক্ষে। এমনকি হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদও যে ভূমিকা পালন করে তাও সাম্প্রদায়িক মনোভাব থেকেই করে। একমাত্র সঠিক ইসলাম, সঠিক হিন্দুইজম প্রতিষ্ঠা করলেই পৃথিবীর যেকোন ভূ-খণ্ডে সাম্প্রদায়িক সহিংসতা নির্মূল করা সম্ভব। আজ সেই সঠিক ধর্ম বাস্তবায়নের অভাবেই সারা পৃথিবীতে সাম্প্রদায়িকতা বিস্তার লাভ করেছে। আর সে সুযোগে নাস্তিকরা ধর্মের বিরুদ্ধে ম্যাতকার করতে পারছে। মোট কথা হলো কেউই আজ যার যার অবস্থানে নেই। যে যার আসল অবস্থানে ফিরে আসুক তাহলেই পৃথিবী থেকে এসকল নোংরা কাজ বিদায় নেবে। সেটা কী? সেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম। যে ধর্ম বলা হয়েছে অন্য ধর্মের লোকেরা মোমেনদের কাছে এতটাই নিরাপদ যেমন নিরাপদ দাতের ভেতরে জিহ্বা। আমি আশা করি হিন্দু ধর্মেও ভিন্ন ধর্মের লোকেদের ব্যাপারে অনুরূপ কথাই আছে। কারণ তাদের ধর্মগ্রন্থ বিকৃত হলেও প্রথমত কিন্তু তা একই স্রষ্টার কাছ থেকে এসেছে।

সুতরাং সে আলোয়-ই দূর হোক সকল সাম্প্রদায়িকতা, দূর হোক ঘৃণ্য রাজনৈতিক খেলা, দূর হোক ধর্মীয় কূপমণ্ডুকতা। সবাই ফিরে আসুক ধর্মের মূল কথায় যেখানে বলা হয়েছে মানুষ একই দম্পতি থেকে আগত। সুতরাং তারা পরস্পর ভাই ভাই। ভাই ভাই এর এই ভ্রাতৃঘাতি সংঘাত দূর হোক পৃথিবীর সকল প্রান্তে। কি লাভ বলুন আপনারই মতো অনুভূতিপ্রবণ একজন মানুষের শরীর থেকে রক্ত ঝড়িয়ে? তারওতো এমনি কষ্ট হয় যেমনটা হয় আপনার!

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×