ফারুককে বেধড়ক লাঠিপেটা, হাসপাতালে ভর্তি
০৬ ই জুলাই, ২০১১ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে হরতালকারীদের সাথে পুলিশের সংঘর্ষে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও পুলিশের এডিসি হারুনর রশিদ আহত হয়েছেন। আজ বুধবার সকালে হরতালের প্রথম দিনে বিএনপি কর্মীরা সংসদ ভবনের সামনে থেকে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সংসদ ভবনের সামনে থেকে বিএনপি কর্মী মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় মিছিলকারীরা পুলিশের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাদানুবাদের এক পর্যায়ে পুলিশের বেধড়ক লাঠিচার্জের শিকার হন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এসময় তার নাক ফেটে যায়। তিনি ছাড়াও পুলিশের লাঠিচার্জে শাম্মী আক্তার এমপি ও শামসুন্নাহার চুমকিসহ বেশ কয়েকজন আহত হয়। বিএনপি কর্মীরা আহত ফারুকসহ সবাইকে নিয়ে ন্যাম ভবনের ভেতরে আশ্রয় নিলে পুলিশ সেখানে ঢুকেও লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে তারা। শেষ খবর পওয়া পর্যন্ত পুলিশ বিএনপি নেতাদের ন্যাম ভবনের ভেতরে অবরুদ্ধ করে রেখেছে।
এদিকে গুরুতর আহতাবস্থায় ফারুককে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন