somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উড়ন্ত বিমানের ককপিটে ঘুমিয়ে পড়েন ৪৩ শতাংশ পাইলট!

৩১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

kothao nirapotta nai

উড়ন্ত বিমানের ৪৩ শতাংশ পাইলট ককপিটে ঘুমিয়ে পড়েন ! আঁতকে ওঠার মতো তথ্য হলেও এমনটিই জানিয়েছে বৃটিশ এয়ারলাইনস পাইলট এসো-সিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে যে, উড়ন্ত বিমানে পাইলটদের ঘুমিয়ে পড়াটা একটি সাধারণ সমস্যা। সমপ্রতি যুক্তরাজ্যের একটি উড়ন্ত উড়োজাহাজের দু’জন পাইলটের ঘুমিয়ে পড়ার বিষয়ে দেশটির সিভিল এভিয়েশন অথরিটির বরাতে গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক সংবাদে এমন তথ্য জানানো হয়েছে। তবে ওই উড়োজাহাজটি কোন্ এয়ারলাইন্সের ছিল, তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বৃটিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে যে, দেশটিতে সমপ্রতি একটি উড়ন্ত প্লেনের সহযোগী বিমান চালকরা ফ্লাইট ডেক থেকে বেরিয়ে যাওয়ার পরপরই ওই দু’জন বিমান চালক ঘুমিয়ে পড়েন। তবে কর্তৃপক্ষ এয়ারলাইন্সটির নাম জানাতে অপারগতা প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রিটিশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, ককপিটে পাইলটদের ঘুমিয়ে পড়াটা একটি সাধারণ সমস্যা। ৪৩ শতাংশ বিমান চালকই ককপিটে ঘুমিয়ে পড়েন। এ বিষয়ে এক-তৃতীয়াংশ বিমান চালক দাবি করেছেন যে, তাঁরা জেগে ওঠার পর দেখেছেন তাঁর সহযোগী ঘুমিয়ে আছেন।

তথ্য প্রাপ্তির অধিকার সম্পর্কিত আইনের আওতায় একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পর্কিত বিমান চালকদের আকাশে উড়ন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ার বিষয়ে এসব তথ্য উদঘাটিত হয়। এতে আরও জানা যায় যে, কোনো একটি ফ্লাইটের ক্যাপ্টেন টয়লেটে গিয়ে সেখান থেকে ওয়্যারলেসের মাধ্যমে ককপিটে থাকা অপর এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ওই কর্মকর্তার সাড়া পাওয়া যায়নি। পরে ক্যাপ্টেন ককপিটে ফিরে গিয়ে ওই কর্মকর্তাকে ঘুমন্ত অবস্থায় আবিষ্কার করেন।

যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট সিলেক্ট কমিটিকে দেয়া একজন কর্মকর্তার বরাত দিয়ে ডেইলী ট্রেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা হয়, শাস্তি পাবার ভয়ে বিমান চালকরা তাদের ক্লান্তির কথা কর্তৃপক্ষকে জানাতে আগ্রহী হন না।

Click This Link
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×