এখন বাজে রাত ২টা ৫৬ মিনিট। সেকেন্ডের হিসাব এখন জানি না। কারণ আমার পিসিতে সেকেণ্ডের হিসাব শো করছে না। বাট ব্যাপার না। সেকেণ্ড শো না করলেও আমার তেমন কিছু যায় আসে না।
...বাহিরে তুমুল জোরে বৃষ্টি হচ্ছে। আর আমি আমার রুমে বসে এই খানে এই হাবিজাবি লিখতেসি। কারণ আজকেই আমার এখানে ব্লগিং এর সূচনা। সামহোয়্যারইন ব্লগের নাম এর আগে অনেক বার শুনেছি কিন্তু কখনো এখানে আসা হয় নাই। আজকে কি মনে করে হঠাত করে চলে আসলাম। আর আসার সাথে সাথেই এই এ্যাকাউণ্ট টা খুললাম।
বৃষ্টি আমার অনেক বেশী ভালো লাগে। এই দিক দিয়ে হূমায়ুন আহমেদের সাথে আমার ভালই মিল আছে স্বীকার করতেই হবে। বৃষ্টি বিলাসও করি মাঝে মাঝে। কিন্তু আমার বৃষ্টি বিলাসের ধরন অন্যান্য সাধারণ পাবলইকের মতই সাধারণ। আলাদা কোন বিশেষত্ব নেই।
বাসার সামনের খালি যায়গাতে ভিজি, আবার মাঠেও গিয়ে ভিজি। সব চাইতে বেশী ভালো লাগে গভীর রাতে বাসার ছাদে গিয়ে ভিজতে।
এখনো বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেসে বাট কয়েকদিন ধরে দেখতেসি বাসার ছাদ তালা দেয়া; তার উপর আমাদের বাসার মালিক হচ্ছে জাউরার চুড়ান্ত। তাই ফাও ফাও তার সাথে গ্যাজাইতেও ইচ্ছা করে না। টাইম টা তো পাস করতে হবে। তাই আপনাদের (যার যার পড়তেসেন) বিরক্ত করার জন্য লিখতেসি। আসলে লেখার কোন টপক পাইতেসি না।
নেক্সট টাইম টপিক পাইলে ভালো ভাবেই লেখবো ইনশাল্লাহ.।.।.।
ভালো থাকবেন
এটিএম নাফিজ
২০সেপ্টেম্বর,২০১৪
রাত ৩টা ৭ বেজে গেসে। আর বাহিরে বৃষ্টি পড়তেসে!!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



