
তোমার দাম্ভিক হৃদয়ের মাঠে-
ধুলিকণার মতোই পদপিষ্ট হয়েছি,
তোমার অহংকারী মনের অাভিজাত্যে-
নিজেকে নিঃস্ব ভিখিরি সাজিয়েছি,
তোমার বিষ ছলনাময় ভালোবাসা-
আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ভেবেছি,
তোমার দেয়া যতো কষ্ট শত যন্ত্রণা-
স্মৃতি জাদুঘরে বরণ করে নিয়েছি নিঃশব্দে---!
শুধু কখনো ভাবিনি ----
চারিধারে হাজারো মানুষের ভিড়ে-
একাকীত্ব আমাকে গ্রাস করবে--!
স্বার্থান্ধ পৃথিবীপৃষ্ঠে চির একা করে-
স্বার্থপরের মতো ছেড়ে চলে যাবে--!
নিজেকে সুখের ভেলায় নিরাপদ করে-
দুঃখের নীল সমুদ্রে আমাকে ভাসাবে---!
আমার ভালোবাসার আকাশ জুড়ে
তুমি'ই ছিলে একমাত্র অপরূপা চাঁদ,
হৃদয় ভরিয়েছো প্রেমের জ্যোৎস্না ছড়িয়ে-
ভুলে যেতাম অবহেলা পেয়েছি যতো অপবাদ।
সকল ব্যথা সুখের হতো- তোমার একটু পরশে
আমার এই ভালোবাসায় ছিল না কোন খাঁদ।
আজ আমি স্বপ্ন হারা- হয়েছি লোকমুখে উম্মাদ
তুমি! সুখেই থেকো জীবনভর- দেই'না অভিশাপ।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


