রিসেন্টলি 'The Mentalist' seriesটার ৩য় সিসন দেখে শেষ করলাম। ৪র্থ সিসন কালেকশনে নেই, তাই আপাতত সুযোগের অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই।
আমার আবার সিরিস দেখার ক্ষেত্রে বরাবরই অনীহা। কিন্তু কী মনে করে একদিন দুপুরের খাবার খেতে খেতে ১ম সিসনের ১ম এপিসড দেখতে বসলাম। সেই থেকে শুরু। সব ধরণের ডিটেক্টিভ সিরিসগুলোতে চমকপ্রদ কেইস থাকে ঠিক, কিন্তু এখানে প্রত্যেকটা কেইসের নেপথ্যের কাহিনী তুলে ধরে অপরাধীদের মানসিকতা বিচার করার প্রয়াস দেখা যায়। এই অপরাধীদের sociopath নামের ক্যাটাগরীতে ফেলা যায়।
আসলে অল্প কথায় এদের পরিচয় তুলে ধরা খুব একটা সহজও না। এরা আমাদের আশেপাশেই থাকে; কখনো বন্ধুর ছদ্মবেশে, আবার হয়ত খুব জনপ্রিয় কোন সামাজিক চরিত্রও হতে পারে। আজকে নেটে ঘাটাঘাটি করতে গিয়ে ভালো একটা source খুঁজে পেলাম, তাই শেয়ার করলাম।
সবাই ভালো থাকবেন
How to spot a sociopath?
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১২ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



