সামনে টার্ম ফাইনাল, মাত্র পিএল শুরু, পিএল শুরু মানে ট্যুর শুরু, গণহারে মুভি দেখা, এদিক সেদিক ঘুরাঘুরি, আরো কত কি...এক কথায় ক্লাস চলাকালীন সময় যেসব সুবিধা থেকে বঞ্চিত হতে হয়, সব যেন গোগ্রাসে হজম করার এক প্রতিযোগিতা চলে
প্রতি পিএল শুরুর কালে বারবার মনে হয়, এই তো আর কয়েকদিন পর এই অতিপরিচিত পিএলও বিরক্ত করার জন্য আসবে না। ভাববেন না, আমার এখানেই শেষ
আমার এখনো মনে পড়ে, যেদিন প্রথম বুয়েটে আসি, একটু ভয়, একটু সংকোচ, পারব তো এতসব ট্যালেন্টের সাথে তাল মিলাতে; তারপর এই অচেনা পরিবেশে আমারই মত আরো কয়েকজনের সাথে পরিচয়...
তারপর কতবার বিস্তীর্ণ উজানে হারালাম, কিন্তু কখনো একা ছিলাম না, ছিলাম আমারই মত আরো অনেকের সাথে
এই করতে করতে কবে আইডিয়াল স্টুডেন্টটাকে বিদায় জানিয়েছি খেয়াল নেই। আগে স্কুলে থাকতে যখন দেখতাম, কোনো অমনযোগী ছাত্র/ছাত্রীকে প্রত্যেক টিচারের কাছে শাস্তিস্বরূপ স্কেলের বাড়ি খেতে বা বেঞ্চের উপর কান ধরে দাঁড়ায় থাকতে, আমি কোনো মতেই বুঝতাম না, কিভাবে সারাদিন এরা পড়াশোনার জন্য এতটুকু সময়ও বের করতে পারে না
ফলস্বরূপ, আমাদের জীবনটা এখন অনেকটা টাইমার ফলো করার মত হয়ে গেছে। যেমন, পরেরদিন সকাল ৯টায় কোনো পরীক্ষা আছে, উচিত আগের দিন রাতে পড়তে বসা বা হাল্কা প্রিপারেশন নিয়ে রাখা। কিন্তু তা না, সারারাত পরে আছে, চল ঘুরে আসি, দেখি সিনিয়র কারো কাছ থেকে কিছু খসানো যায় কিনা, চল টিটি/কার্ড খেলে আসি, এই ভালো মুভি থাকলে দে, চল পলাশী যাই, ইত্যাদি, ইত্যাদি। এই করতে করতে রাত/ভোর শেষ হয়েও যায়। দেখি, হাল্কা ঘুম দিয়ে ক্লাস বাঙ্ক দিয়ে পড়তে বসব। হঠাৎ পাশের রুমের বন্ধুর ডাকাডাকিতে ঘুম ভাঙ্গে, এই, ক্লাসে যাবি না। সকাল ৮.০৫ বাজে, মানে হাতে এখনও পড়ার জন্য ৫৫মিনিট আছে, অন্নেক সময়
এভাবে করে করে একটা একটা দিন যায়, আর টেরই পাওয়া যায় না, কখন শুরু হওয়া একটা নতুন টার্ম কিভাবে চোখের পলকে শেষ হয়ে যায়। প্রতি টার্মের শুরুতে মনে মনে প্রতিজ্ঞা করি, এই টার্মে কোপায়ে পড়াশোনা করব, আবার ভালো হয়ে যাব। কিন্তু তা আর হয় না। অবশ্য এটা করতে গেলে, জীবন থেকে যে কত হাসি-তামাশা-পঁচানিকে বিদায় জানাতে হবে
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



