আমি মাঝে মাঝে বুঝি না, কিভাবে এতগুলো বছর স্কুল কলেজে পড়াশোনা করে কাটায় দিলাম। খুব ভালো ছাত্র ছিলাম না, কিন্তু পরীক্ষার আগে এটলিস্ট আমার জানা থাকত কিভাবে কোথা থেকে কতটুকু কি কি জিনিস পড়তে হবে

। পরীক্ষা খুব আহামরি না হইলেও প্রত্যেক সাময়িকীতে সম্মানজনকভাবে পাশ করতাম আরকি

আমি জানি, বয়স বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে পরিপক্বতা আসে, ধীরস্থিরতা আসে। কিন্তু আমি দেখলাম, আমার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ বিপরীত

। আম্মা আমাকে জীবনে পড়ালেখার জন্য কিছু বলে নাই, কিন্তু এখন দেখলেই বলে, কী ব্যাপার, তোমাকে সারাদিন বইয়ের আশেপাশেও দেখি না, ব্যাপার কি, পাশ করতে হবে নাকি??

আমি আর কি বলব

? আমি দেখানোর জন্য হলেও আর পাশ করার জন্য হলেও বসি, কিন্তু কয়েক মিনিট যেতে না যেতেই মনে হয়, আমি বুঝি অ-অ-অ-অনেক পড়ে ফেলেছি, তাই মাথাটা ভারী ভারী মনে হয়

। এখনও পড়তে বসে, পড়া বাদ দিয়ে আজাইরা ব্লগ লেখতেছি, জাস্ট পাসিং মাই লাভলি টাইম

।
পড়তে বসি, ওদিকে কানে হেডফোনে চলতে থাকে মেটাল থেকে শুরু করে রবীন্দ্র-বিটোফহেন , মানে যত রকমের সঙ্গীত আছে, সব চলে

, আর নিজে হয়ে যাই মনে মনে maestro

।
আচ্ছা, অনেক হইছে, যাই একটু লেখাপড়া করার দরকার