somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেকিং ব্যাড --আমার দেখা অন্যতম সেরা থ্রিলার B-)

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং সময়-অসময় বিচার করি না। যখনই সুযোগ পাই, তখনি কোন না কোন মুভি বা টিভি সিরিজ দেখতে বসে যাই।
অনেক সিরিজই দেখেছি, কিন্তু 'Breaking Bad' মত ভালো লাগা আর কোন কিছুতে খুবই কম খুঁজে পেয়েছি। B-)



সিরিজ দেখার পূর্বে সন্দিহান ছিলাম, যে কি এমন সিরিজ সবাই একেবারে ব্রেকিং-জ্বরে আক্রান্ত ! পরে শুরু করলাম, দেখি কয়েকটা এপিসোড । এরপর যে শুরু করলাম, পাগলের মত দেখেই যেতে লাগলাম ...:D



শুরুর কাহিনী খুবই সাধারণ, Walter White, পঞ্চাশোর্ধ একজন হাইস্কুলের কেমিস্ট্রি টিচার, মধ্যবিত্ত পরিবার, আর্থিক অবস্থা ভালো না, বড় ছেলে সেরেব্রাল পালসিতে আক্রান্ত, এদিকে Walter আবার বাবা হতে চলল; এর মাঝে হঠাৎ তার ক্যান্সার ধরা পড়ল। এমনিতে তাদের আর্থিক অবস্থা ভাল না, তার উপর পরিবারের হাজারটা দায়িত্ব, সেখানে ক্যান্সারের মত ব্যয়বহুল চিকিৎসা তাদের পক্ষে বহন করে একেবারেই অসম্ভব।

Walter কোনকিছুতেই কিছু ভেবে পায় না। এরপরই কাহিনী বাঁক নিতে শুরু করে, যখন সে অন্ধকার জগতে পা বাড়ায়। তার চলার পথে সঙ্গী হয় তারই ex-student Jessie Pinkman।

অন্ধকার জগতে আনারী হয়েও একের পর এক মৃত্যুজাল হতে কিভাবে জীবন নিয়ে ফিরে এসেছে, সে না দেখলে বিশ্বাস হয় না :-*



আমি এখানে স্পয়লার দিতে চাচ্ছি না, তাই খুব একটা ডিটেইলসও লিখতে পারছি না। সিরিজে ডায়লগগুলো বেশ ভালো লেগেছে। Jessie খুবই মজার, তবে বেশির ভাগ ভুলগুলো তারই করা ছিল, এবং প্রতিবার Walter তাকে বাঁচায় no-matter-what !





তবে এটা ঠিক, যে একবার অন্ধকার জগতে পা দিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা একেবারেই অসম্ভব। এখানে দেখা যায়, অন্ধকার জগত তার সমস্ত কাল ছায়া দিয়ে সবকিছু ছিন্নভিন্ন করে দেয়।



সাউন্ডট্র্যাকগুলোও অসাধারণ ছিল! কাহিনী খুবই সাধারণ পটভূমি থেকে অসাধারণের দিকে মোর নেয়। একের পর এক থ্রিল দিয়ে চলে। এবং প্রতিটা সিরিজ সাংঘাতিক লেভেলের ছিল। সবশেষে সমাপ্তিও ভালো ছিল।
সবমিলায় আমি একে ৯.৭/১০ দিব :)

সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×