তয়, আমাদের হরেণ তো কাটে ধান ফিবছর গোলা ভরে সাবের বাড়িত্
ছাফটাফ করি লাগাছে আমনধান আমানজমিত্
এইবার ক্যান জানি বাড়তেছে আগাছার মাথা, আহারে বেহুঁশ
আছিলো হরেণ, মাস্টারে কয় জংলার ইংরাজি নাকি বুশ!
বলি হুঁশ থাকিয়াইবা কাঁয় কী কোরবার পায়
ইটি তো পিদিম লয়, ফুঁ-দিয়াই নিভান না যায়!
বুকটান করি তাঁই বিড়িটায় মারে সুখটান
শোঁশোঁ করি আসতেছে পুবথাকি মানবতুফান
পতাকাটা ঠাঁসি ধরে কাস্তের মতো, যেন না হয় বেহাত
বাহে! দজলাফোরাতে বহে রক্তগংগা, ধারাপাত...
21এপ্রিল2003
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




