একঘর বই আর ফাউ তেলাপোকা-উৎসব মেনে
এ-খুপরিঘরে থাকি আমি, তুমি থাকো ন'তলার ছাদে
তোমাদের বাড়ি থেকে নিরাপদ দূরে বসে এইখানে
ওলাউঠা বালা নিয়া হরেণের ছোটছেলে কাঁদে
একপাশে রোগ টানে আরপাশে হরেণের ছেলেটার বাবা
হরেণগো রোগেশোকে পা রেখেই সিঁড়ি বেয়ে উঠে যান তোমাদের বাবা
হরেণের দাদা-বাবা চলে গেছে নিরাপদে তার আছে শুধু ছেঁড়াকাঁথা
হরেণের জানা আছে তলাতলা বিল্ডিঙে লাগে কত কালোকালো মাথা
বস্তির টিবয়েলে পানি নাই (কোথায়-ই-বা আছে!); আগাছার পুস্কিনী
থেকে এককোষা মজাজল ঢেলে দিয়ে দ্যাখে টিবয়েলে ওঠে স্বাদুপানি
21সেপ্টেম্বর2003
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




