যেটুকু বুঝিনি বিভা সেটুকু তোমাতে অর্পণ
যেটুকু বোঝার ভান বাকিটা ঈশ্বরজ্ঞান করি
জ্ঞানে প্রজ্ঞাতে কিবা অভিঘাতে নয় আহামরি
চূড়ান্ত ধ্যানে তবু লহে মাহফুজেতে গমন
ত্রিকোণ সরোবরের শিরার শোণিত তবু নীল
ণেতে ণেতে মূল স্বরলিপি য়্যারব য়্যারব
আধেক চোখের জল আধেকটা নিঃসীম নিরব
কতটা শিল্পজ্ঞানে মজে আছে আঙিনার বিল
অহেতুর হেতুনামে বার করি কার্যের কারণ
ভাব এবং বস্তুতে নঞ্রূপে থাকেন লালন
2ডিসেম্বর2003
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




