বীজেতে উপ্ত যেই ভবিতব্য-প্রাণসম্ভব
প্রাণেতে ব্যপ্ত বীজ নিজরূপে পুনঃউদ্ভব
হেতু আর পরিণামে কীরূপে বিভেদজ্ঞাত হয়
অভেদে বিভেদ সবই শবরূপে মুখাগি্ন লয়
যেভাবে অভেদ তিনি সৃষ্টিতে নিজেই পালক
কী বিভেদ সব আলো আর ছোট পিদিম-আলোক
গুরুর কাদাই ভাঙে শিষ্যেতে মাটি আর জলে
জ্ঞানীরা ছাঁকেন সেই কাদাজল ফলাফল ছলে
সংগীতে উলুধ্বনি সুরলোকে হায়্যালাল ফালা
তামাম জ্ঞানের সিঁড়ি যথা কাঁদে ভাবে আলাভোলা
4ডিসেম্বর2003
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




