প্রথম ১০ দিনঃ এ সময় মনটা বেশ উদার থাকে, ইচ্ছা মত নেট ইউজ করা, যাকে খুসি মডেম ধার দেওয়া, কত MB আছে সেটা চেক না করে ভাব নিয়ে বলি আরে দোস্ত্ যত খুসি ইউজ কর, সবার এন্টিভাইরাস আ্পডেট দিয়ে দেয়া ইত্যাদি।
দ্বীতিয় ১০ দিনঃ এ সময় হটাৎ করে ব্যালান্স চেক করে দেখি এরে 2GBর মধ্যে আছে মাত্র 1GB!! মাসের এখনো ২০ দিন বাকি!!! হিসাব করে চলতে হবে,প্রতিদিন ৫১ MBর (1GB/20) বেশি ইউজ করা কোন ভাবেই চলবে না।
২০-২৫ দিনঃ মাঝে মধ্যে ফেসবুকে ঢুকা আর ইমার্জেন্সি ছারা নেটে বসি না। এ সময় প্রতিদিনের ইউজেস লিমিট থাকে মাত্র ১০ MB. মনে হয় ইন্টারনেট কেন এত ব্যয়বহুল থাকবে, এটা ডিজিটাল সরকারের চরম ব্যার্থতা।
শেষ ৫ দিনঃ নেট ছারা থাকি, মনে হয় খাওয়ার থেকে নেট বেসি জরুরি, সরকারের উচিৎ ইন্টারনেট কে মৌলিক চাহিদার মধ্যে ঢুকানো। ''শিক্ষাউপকরনের মত ইন্টারনেটও ছাত্রদের ফ্রি দেওয়া হোক'' এ রকম দাবি নিয়ে প্রেস ক্লাবে দারিয়ে যাওয়ার মত উর্বর চিন্তা মাথায় আসে।
এ সময় মাঝে মধ্যে মোবাইলে ২০ টাকায় ২০MB প্যাকেজ নেই।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




