কদিন আগে হুমায়ূন আহমেদ চলে গেলেন না ফেরার দেশে। আজ জানলাম সুনীল আর নেই। একে একে আমাদের সাহিত্যের আকাশ থেকে নক্ষত্র খসে পড়ছে। শুরুটা মনে হয় হয়েছিল শামসুর রহমানের প্রয়ান দিয়ে। কত কালজয়ী লেখক/লেখিকা চলে গেলেন। সাহিত্য শুধু ব্যথাতুর হয়ে নিরবে অশ্রুপাত করে। ষাটের দশক থেকেই বাংলা সাহিত্য চলে গিয়েছিল অন্য উচ্চতায়, প্রকাশনার সুযোগ বাড়ায় প্রতিভাবান লেখকেরা পৌছে যেতে পেরেছেন পাঠকের একদম কাছে তাদের কবিতা, গল্প, নাটক এবং উপন্যাস নিয়ে। কৈশোর থেকে নিয়ে বাঙ্গালী মাত্রই বুঁদ হয়ে থাকত বই এর নেশায়। আধুনাকালের ইন্টারনেট, কম্পিউটার আর টেলিভিশনের আগ্রাসনের আগে বাঙ্গালীর বিনোদনের সর্বোতকৃষ্ট উপায় ছিল বই। কৈশোর, তারুন্য ভাবতে শিখেছে বই নিয়ে। সামাজিক বা ঐতিহাসিক পটভূমি ফুটে উঠত বইয়ের কাল অক্ষরে। অনেকের জীবনদর্শন পাল্টে দিয়েছে ছাপার হরফে লেখা লেখকের অন্তর্নিহিত ম্যাসেজ। আজকাল বইয়ের কদর কমেছে নিশ্চিত। অবক্ষয় কেড়ে নিয়েছে হুমায়ূন আজাদের মত লেখককেও। পাঠ্যাভাস কমছে খুব দ্রুত। কিন্তু তাঁর চাইতে ভয়ের কথা ষাটের দশক আশির দশকের আধুনিক বাংলা সাহিত্যের রুপকাররা আজো দাপটের সাথে বিচরন করছেন এর প্রতিটি শাখায়। তাঁর পড়ে যারা এসেছেন তাদের মাঝে খুব কমই পাঠকের কাছাকাছি পৌছুতে পেরেছেন। এইসব কালজয়ী লেখকেরা এখন তাদের জীবন সায়াহ্নে। এভাবে প্রতিদিন একে একে খসে পড়বে নক্ষত্র, বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমাদের আকাশ কি নক্ষত্র শুন্য হয়ে যাবে? ভাবতে পারছিনা কিছুই, কিন্তু রুঢ় সত্য এটাই, আমরা আজ কাল পরশু এভাবে হারাতে থাকব তাঁদের, তারা অনন্তকাল থাকবেন না, শুধু তাঁদের সৃষ্টির মাঝে বিচরন করবেন। একসময় আকশটায় কৃত্রিম আলো জ্বলবে, ইপত্রিকা বা ব্লগের সাহিত্য হয়ে। মনটা খুব বিষন্ন হয়ে গেল।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।