somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অয়ন আহমেদ
শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অ আ আজকের লেখালেখি - ২৪০ (হৃদয়ে ৭১)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব ক'টা জানালা খুলে দাও না
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ .....................(সাবিনা ইয়াসমিন)

আমি গর্ব করি, আমাদের এ প্রজন্মকে নিয়ে যারা এ দেশকে ভালোবেসে শাহবাগ চত্বরে ভীড় করছে। আমি অনুভব করছি আমাদের শক্তি বাড়ছে। আমার অনেক রাগ ছিল। আমার রাগ আমার পূর্ববর্তীর প্রজন্মের কাছে যারা আমাদেরকে কর্মহীন ব্লগার বলেছিল। তারা কোনদিন ভাবে নি, আমরা একদিন দলবল নিয়ে জড়ো হবো রাজাকারের ফাঁসি দাবী নিয়ে। এখন আমরা স্বপ্ন দেখছি ইতিহাসের কাছে দায় শোধের। আমরা যখন চত্বরে বসে ছিলাম, তখন আমাদের আশপাশটা ছিল ফাঁকা। আমাদের চোখে পানি আসছিল, যখন ছোট ছোট ছেলেমেয়েরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছে। ওরা আমাদেরও ছোট। ওর আমার একটাই মিল আমরা সবাই যুদ্ধপরবর্তী প্রজন্ম। যখন আহবান এলো সবাই নেমে পড়লো রাস্তায় ।

আমাদের নেতা-নেত্রীগণ ভাড়া করে জনসভায় মানুষ আনেন। সরকারী টাকা দিয়ে জনসভা করেন। যত টাকা তত মানুষ। কিন্তু কেউ নিজের হাতে লিখে ব্যানার বানায় না। কেননা, সেটা লেখার মতন শিক্ষিত মানুষ তাদের মিছিলে যায় না, তাই টাকা দিয়ে ব্যাক্তিবিশেষ তৈলমর্দন ভাষা প্রয়োগে প্রেস থেকে ব্যানার বানানো হয়।

অথচ ছোট ছোট ছেলে মেয়েগুলো একাই ব্যানার লিখছে। সুন্দর করে রাস্তায় তুলি দিয়ে আঁকছে। চারুকলার সেই ছোট্ট মেয়েটি পুরা রাস্তায় এঁকে ভরে ফেললো। আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেশের প্রতি তাদের ভালোবাসা দেখলাম। আমি গর্ব করে বলি, এরা আমাদের ভাই এরা আমাদের বোন। ওদের জন্যে আমি আমার পূর্ববর্তী প্রজন্মদের গর্ব করে বলি, আমরা আজ ইতিহাসের দায় শোধ করতে নেমেছি।

আমি রাত্রি একটায় চত্বর থেকে ফিরছিলাম তখন অনুভব করছিলাম একদল শহীদ মুক্তিযোদ্ধারা, বুদ্ধিজীবিরা, অগণিত অত্যাচারিত মানুষগুলো মিছিলে যোগ দিচ্ছে। সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, দোয়া করছে। আমি অদ্ভূত আনন্দে উদ্বেলিত হলাম। আমি অনুভব করলাম সাবিনা ইয়াসমিনের গাওয়া সেই গানের কথাগুলো, আমরা সত্যি আজকে সবগুলো জানালা খুলে দিয়েছি তাই তারা চুপিচুপি চলে এসেছে যারা একদিন দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছে, তাই আবার তারা দেশের প্রয়োজনে ছুটে এসেছে। আমাদের সবার হৃদয়ে এখন তাদের ছায়া।

৬ই ফ্রেবুয়ারী , ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৪০/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×