somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাউন্ডুলে কথনঃ কমিটি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ছোট গ্রামের গল্প দিয়ে শুরু করা যাক। একটি স্বয়ংসম্পূর্ণ গ্রামে যা যা থাকা দরকার গ্রামটিতে তার সবই আছে। তারপরও সেখানে ঝগড়া লেগেই থাকে। ছোট ছেলেটি পাশের বাসার পিচ্চির সাথে, তার বড় বোন ঝগড়া করে বান্ধবীর সাথে। চাচা জমি নিয়ে ঝগড়া করেন তার ছোট ভাইয়ের সাথে। মোট কথা সবাই কোন না কোনভাবে ঝগড়ায় জড়িত।
ঝগড়া কোন ভাবেই থামানো যাচ্ছে না।

এই সমস্যা সমাধানের জন্য পাড়ার জ্ঞানীরা এক সাথে বসলেন। সেই সভাতে গ্রামের প্রভাবশালী দুই পরিবারের কর্তারাও অংশগ্রহন করলেন। সিদ্ধান্ত হল যে, ঝগড়া বন্ধ করার জন্য একটি কমিটি হবে। সেই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৩০ জন সদস্য থাকবেন। সব কিছু ঠিকভাবেই এগোচ্ছিল গোল বাঁধল সভাপতি পদ নিয়ে। প্রভাবশালী পরিবারের দুই কর্তা সভাপতি হতে ইচ্ছুক। প্রথমে তর্ক তারপর হাতাহাতি। সবশেষে দেশীয় অস্ত্র নিয়ে এক পরিবারের লোকজন অন্য পরিবারের উপর ঝাপিয়ে পড়ল। ৪০-৫০ জন আহত হল।

ঝগড়া বন্ধ করতে গিয়ে গ্রামটিতে সংঘতিত হল সবচেয়ে বড় সঙ্ঘাত এবং সেই সঙ্ঘাত বছরের পর বছর চলবে এটাই স্বাভাবিক।

আমাদের দেশটাকে কেউ যদি গল্পের গ্রামের সাথে তুলনা করেন আমি কিছু মনে করব না। আমাদের সরকার দুর্নীতিগ্রস্থ মন্ত্রীকে বাঁচাতে স্বপ্নের পদ্মা সেতুর কপালে বারটা বাজান। আন্দোলন দমনের নামে নিরীহ বেসরকারি শিক্ষকদের উপর পুলিশ লেলিয়ে দেন। বিষাক্ত পেপার স্প্রে ব্যবহার করে শিক্ষকদের মৃত্যুর মুখে ঠেলে দেন। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তামাশা করেন। নানা কেলেংকারিতে বিপর্যস্ত হয়েও নির্লজ্জের মত গলা ফাটিয়ে শব্দ দূষণ করেন। বিরোধী দল বিএনপি তো আরও একধাপ এগিয়ে। ১৭৫৭ সালের মীর জাফরের ভুত তাদের কাঁধে সওয়ার হয়েছে। আরেকটি ইষ্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে আনার জন্য মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেছে নিয়েছেন নামী পশ্চিমা সংবাদ মাধ্যমকে। ক্ষমতায় আসা নিয়ে কি নির্লজ্জ পদক্ষেপ!

কি লজ্জা! কি লজ্জা!
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×