বিকেলে ঘুমিয়েছিলাম, বাবা ঘুম ডেকে উঠিয়ে বললোঃ মানুষ, আজ ফুটপাতে "রেসারেকশন" টা সস্তায় পেয়ে গেলাম ; তুমি তো কয়েকবার টাকা চেয়েছিলে রেসারেকশনটা কেনার জন্য ।
আমি রেসারেকশনের কয়েক পাতাঁ উল্টিয়ে বললামঃ বড্ড পুরনো বই, অক্ষরে কোন মাধূর্য্য নেই ! ছাড়া ছাড়া শব্দগুলো । বাবা কোন উত্তর দিল না, শুধু কিছুক্ষন আমার পাশে নিশ্চুপ হয়ে বসে রইলো । পর বললোঃ বাইরে ফুড়ি ফুড়ি বৃষ্টি হচ্ছে , রমা এখনো আসেনি? ওকে তো প্রায়ই দেখি সন্ধে হয় বাসায় ফিরতে ?
আমি বাবাকে বললামঃ ছেড়ে দাও বাবা, ও একটু ওর মন মতো চলুক ।
বাবাঃ তোমাকে আজ-কাল খুব আনমনা লাগে, কোন কিছুতে মন নেই যেন তোমার ? কি হয়েছে তোমার মানুষ?
আমি হেসেঁ প্রসঙ্গ পাল্টে বললামঃ তুমি কি " আনা করোনিনা" শেষ করেছো?
বাবাঃ না, চলছে ।
আমিঃ হার্ডজি মুরাদ?
বাবাঃ চলছে ।
বাবা আরো কিছুক্ষন আমার পাশে নিরব বসে থেকে বললোঃ এখন উঠি । রেসারেকশনটা একটু দেখো ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


