somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বামন তারা

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের রমনায় আঁধার জড়ায়া দাঁড়ায়া থাকা বিষণ্ণ কিশোরী মেয়েটার মত শিরোনামহীন একটা কবিতা আমার মগজের ধার ঘেঁইষা দাঁড়ায়া আছে। অনেকক্ষণ। তাকায়া দেখলাম। এলোমেলো গোটা দশেক অপুষ্ট শব্দ। ছন্দ নাই। মাত্রা নাই। উৎকট বিরক্তি নিয়া দৃষ্টি ফিরাইতেই ঠিক চোখের দূরত্বে নাইমা আইসা দাঁড়াইল পুর্ণ যৌবনা চাঁদ। ছিনাল চাঁদটারে ঘিরা অর প্রণয়প্রার্থী লক্ষ কোটি মর্ষকামী নক্ষত্রের শীৎকার মুহূর্তেই আমারে কেমন যেন বধির কইরা দিল। মাথার ভিতরে চালচুলাহীন ছন্নছাড়া কবিতার মৈথুন। রৈখিক সমীকরণে গসিয়ান এলিমিনেশন যেইভাবে একটার পর একটা অজানা চলক বিনাশ কইরা দেয়, সেই রকম দক্ষতায় মাথার ভিতর থেইকা কবিতার নগ্ন হলাহল এড়ায়া স্রোতহীন বিষণ্ণ নদীগুলার মত আবার পথে নামলাম।

শাহবাগ, বাংলা একাডেমী ডিঙায়া নাজিমুদ্দিন রোড। মিতালি হোটেলের পিছনে সিতারা ভাবির ঘিয়া রঙের সাড়ে চারতলা বাড়ি। এদিক দিয়া যাওয়ার সময় নিয়ম কইরা মুখ তুইলা দেখি। ভাগ্য ভালো হইলে সিতারা ভাবিরে দেখা যায়। সিতারা ভাবির টিপ লেপ্টানো মুখ। সিতারা ভাবির গজদাঁত উপচানো হাসি। সিতারা ভাবির ভ্রু আঁকা চোখের ইশারা। সিতারা ভাবির সবকিছুই একদিন আমার অধিকারে আছিলো। এখন নাই আর। সিতারা ভাবির বনসাই বাগানে নতুন গাছ আসছে। আজকে মুখ তুলতেই দেখলাম সাতরঙা পর্দা ছিঁড়া সাড়ে চার তলার জানালার গ্রিলে ঝুইলা আছে সিতারা ভাবির কালা বিলাইটা। অর নাম মনে থাকে না আমার। অবশ্য...এখন আর আমার কিছুই যায় আসেনা।

মিতালি হোটেলে পরটা আর মগজ ভুনা খাইতে খাইতে প্রথম রাইতে বিলাই মারার গল্পটা মনে আসলো। খুব ভুল হয়া গেছে। সিতারা ভাবির বিলাইটা মারা হয় নাই। মিতালি হোটেলের ম্যানেজার হায়দার আমারে দেইখা হাসলো। সে হয়তো এইরকম কইরা আমার আগে আরো অনেকরে দেইখা হাসছে। অরেও মারতে হবে। সিতারা ভাবিরে মারতে হবে। মেসের বাড়িওয়ালা শরাফত আলীরেও মারতে হবে। খুনের তালিকা বাড়তেছেই। কাউরে নতুন কইরা খুনের তালিকায় ঢুকাইতে পারলেই অদ্ভুত এক রকমের আনন্দ হয়। মাথার ভিতর টগবগ কইরা ফুটতে থাকা গরম পানির মতো ওগলানো রাগটা কইমা আসে।

রোজকার মতন অনেকগুলা খুনের তালিকা মাথায় গাইথা নিয়া মিতালি হোটেল থেইকা বাহির হয়া আগামসি লেইনের ঘুটঘুটা অন্ধকার মেসঘরের দিকে হাঁটতেছিলাম। কিছুদূর আগাইতেই আমার পাশে নাইমা আসল একটা বামন তারা। কৃষ্ণ বামন। আলো নাই। তাপ নাই। ঠিক আমার মত। কৈশোরের বন্ধুর মতন আমরা পরস্পরের কাঁধে হাত রাইখা হাঁটছিলাম। আমাদের বিষণ্ণতা কাইটা গেছিল। অনেক অনেকদিন পর আমরা প্রাণ খুইলা উচ্চস্বরে হাসছিলাম।

সেই রাইতের কথা অনেকেই ভুলে নাই। সেই রাইতে হাজার মানুষের ভিড়ে চানখার পুল থেইকা ফুলবাড়িয়ার দিকে পাশাপাশি শিস বাজায়া হাঁইটা গেছিলো একজন বামন মানুষ আর একটা বামন তারা। আজও নাজিমুদ্দিন রোডে কান পাতলে শিসের শব্দ শোনা যায়। আজও ভরা পুর্ণিমায় চানখারপুল ফুলবাড়িয়ার প্রাচীন মানুষেরা আমাদের কথা বলে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×