কুয়াশা কিনবো বলে হাঁটছি ....
১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যা ভেবেছিলাম। বিরান হয়ে গেছে সব। পাথর চাপা হলুদ কিছু ঘাস লুকিয়ে ছিলো। মাটিসমেত উপড়ে নিয়ে গেছে। গাছ নেই। মাটি নেই। পাথুরে রুক্ষতায় থৈ থৈ করছে চারপাশ। ভুল করিনি। উত্তরপুরুষের হাতে দেবার মতো কিছু বৃক্ষ তুলে রেখেছি সযতনে। কিছু মাটিও। আমি নিশ্চিত জানি গবেষণার অনেক কিছুই পাবে ওরা। একটা কাঁচের বয়ামে কিছু চাঁদের আলো ধরে রেখেছি। ফসিল পোড়া ধোঁয়া আর পাথুরে বাড়িগুলোর ছাদে আকাশটা ঢেকে আসছে ক্রমশ...। ওসব নিয়ে ভাবছিনা। চাঁদের আলোর প্যাটেন্ট জমা করে রেখেছি। কয়েক পুরুষের জমানো কিছু গোধূলির লাল আলো, কৃপণের মতো জ্বালিয়ে শহরের লোকেদের যাদু দেখিয়েছি গেলো ক'বছর। ওতেই ওদের ভুতে পাওয়া জ্বলজ্বলে চোখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে উঠেছি। শহরের ধুলো মলিন রাস্তার পাশে এক মৌয়াল কয়েক ফোঁটা শিশির বেচবে বলে বসে থাকে সারাদিন। আজকাল কেবল শিশিরে কারো আকর্ষণ নেই। ঘাসের মাথায় বসানো শিশির হলে মুহুর্তেই বিক্রি হয়ে যেতো! ওকে সেটা জানিয়েছিলাম। ও বললে, শিশির ফোঁটাগুলো ঘাসের মাথায়ই ছিলো। ঘাসগুলো ও খেয়ে ফেলেছে। চাঁদের আলোর বয়ামটা ওকে দিয়ে দিয়েছি। বিক্রি করে ভালো মন্দ কিছু খেতে পাবে বেচারা!
গোধূলি পোড়ানো শেষ। কিছু কুয়াশা কিনবো বলে সব সঞ্চয় এক করে উত্তরের পথে হাঁটছি গত দু যুগ ধরে। অবশ্য, আমি একা নই। কটা শকুন পিছু নিয়েছে। ক্লান্তিহীন হাঁটছে আমার পিছু পিছু। ওরা জানে, আমাকে হার মানতেই হবে...
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুন