somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনপ্রিয় আন্দোলন থেকেও ফ্যাসিবাদের উত্থান হতে পারে : শাহবাগের বিক্ষোভ প্রসঙ্গে ড. পিয়াস করীম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জনপ্রিয় আন্দোলন থেকেও ফ্যাসিবাদের উত্থান হতে পারে : শাহবাগের বিক্ষোভ প্রসঙ্গে ড. পিয়াস করীম
শাহবাগের আন্দোলন প্রসঙ্গে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করীম বলেছেন, অনেক সময় দেখা গেছে একটা জনপ্রিয় আন্দোলন থেকেও ফ্যাসিবাদের উত্থান হতে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে যাতে রাজনৈতিকভাবে এটি ব্যবহৃত না হয়। শুক্রবার মধ্যরাতে চ্যানেল আইয়ের সংবাদ পর্যালোচনাভিত্তিক অনুষ্ঠান আজকের সংবাদপত্রে তিনি এসব কথা বলেন।
বামঘেঁষা এই অধ্যাপক বলেন, আমরা যাতে ভুলে না যাই যে, আমাদের সামনে পদ্মা সেতুর মতো একটা ইস্যু আছে। আমরা যাতে ভুলে না যাই যে, আগামী নির্বাচনে ক্ষমতা হস্তান্তর নিয়ে আমাদের একটা ইস্যু আছে। আমরা যেন ভুলে না যাই যে, আমাদের জাতীয় সম্পদের ওপর আমাদের অধিকারের একটা প্রশ্ন আছে। আর এসব বিষয় যদি ধামাচাপা পড়ে যায়, তবে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের চেহারা পাল্টে যাবে।
তিনি বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং শাহবাগের এ গণজাগরণ থেকেও ওই একই দাবি উঠে এসেছে। তবে একটা কথা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে, আমরা যেন আইনের শাসনের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে না ফেলি। পিয়াস করীম বলেন, শাহবাগের গণজাগরণে আমাদের গণতন্ত্রের চেতনা ও স্বাধীনতাবোধের একটা প্রবল ইতিবাচক বিস্ফোরণ ঘটেছে। তরুণদের নিয়ে আমাদের একটা ভাবনা ছিল যে, তারা ইন্টারনেট প্রজন্ম। তারা দেশকে নিয়ে ভাবে না, সমাজকে নিয়ে ভাবে না। আমাদের এ ধারণাকে পাল্টে দিয়ে তরুণরা প্রমাণ করেছে যে, তারা দেশকে নিয়ে ভাবে এবং স্বাধীনতাবোধের প্রতি তাদের একটা প্রতিশ্রুতি রয়েছে। তাই আমি এ গণজাগরণকে সমর্থন জানাই এবং তার সঙ্গে সংহতি প্রকাশ করি। তিনি বলেন, এসব কিছুর মাঝেও আমাদের আইনের শাসনকে ধরে রাখতে হবে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা কথা আছে, যে দেশ স্বাধীনতার জন্য তার গণতন্ত্রকে বিসর্জন দেয়, সে দেশ গণতন্ত্রও পায় না, স্বাধীনতাও পায় না। একইভাবে যে দেশ বিচার করতে গিয়ে আইনের শাসনকে বিসর্জন দেয়, সে বিচারও পায় না, আইনের শাসনও পায় না। সে জন্যই এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আন্দোলনকারী তরুণরা যেন এ কথাটা মনে রাখে। ড. পিয়াস করিম বলেন, গণজাগরণে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি হচ্ছে মূল ইস্যু। তবে এর পাশাপাশি আরেকটা গৌণ ও সুপ্ত উপাদান লুকিয়ে আছে—সেটা হচ্ছে আপসহীন ও আঁতাতহীন আইনের শাসন প্রতিষ্ঠার দাবি। ড. পিয়াস করিম আরও বলেন, আন্দোলনে যারা গিয়েছে তারা কোনো রাজনৈতিক দলের লোক নয়। তারা বাংলাদেশের সাধারণ মানুষ, যারা ন্যায় বিচার চায়, যারা ’৭১-এর অঙ্গীকারকে ধারণ করে। তারা যাতে কোনোভাবে রাজনৈতিক ব্যবহারের শিকার না হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪


ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন

অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৫

আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।



আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।... ...বাকিটুকু পড়ুন

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

×