somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্ক টোয়েন (পর্ব ৪০)

২৪ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন সন্ধ্যায় অনেক অতিথি এসেছিলেন মার্ক টোয়েনকে স্বাগত জানাতে । সেক্রেটারি মি. পেইন মার্ক টোয়েনের সাথেই থাকতেন । ডিনার শেষে বাগানে আতশবাজি পোড়ানো হলো । মার্ক টোয়েনের প্রতিবেশী, ড্যান বিয়ার্ড বাজিতে আগুন ধরালেন । তারপরে অনেক রাত পর্যন্ত বিলিয়ার্ড খেলা চলল ।

নতুন বাড়িতে মার্ক টোয়েনের প্রথম দিনটা আনন্দেই কেটেছে বলা যায় ।

খুব শিগগিরই স্টর্মফিল্ডের মায়ায় পড়ে গেলেন টোয়েন, আর নিউ ইয়র্কের পাট চুকিয়ে এখানেই স্থায়ীভআবে আড্ডা গাড়লেন । বিশেষ অনুরোধ করলেই তবে নিউ ইয়র্কের কোনো ফাংশনে যেতেন তিনি । শেষ পর্যন্ত আর অনুরোধেও ঢেঁকি গেলাতে আজি করা গেল না তাঁকে । বাড়িতেই যথেষ্ট বন্ধুবান্ধবের সমাগম ঘটত ।

বিলিয়ার্ড রুমটাকে তিনি বলতেন 'অ্যাকুরিয়াম,' । দেয়াল জুড়ে নানান মাছের মোটিফ ছিল । সমস্ত অল্পবয়সী মেয়েরা একটা মাছকে 'নিজের' বলে বেছে সেখানে তাদের নাম লিখতে পারত । ফলে তারা 'অ্যাকুরিয়াম ক্লাবের' সদস্য হয়েছে বলে ধরে নেয়া হতো ।

তবে বাড়িটার আসল মালিক ছিল বিড়ালরা । এমন কী বিলিয়ার্ড খেলার সময়েও এক আধটা বিড়ালের বাচ্চা টেবিলের উপর বলের পিছনে ছুটত! কিন্তু সেগুলোকে না সরিয়ে অন্য অ্যাঙ্গলে শট নিতে হত খেলোয়ারদের ।

মার্ক টোয়েনের সচিব মি. আলবার্ট পেইন তখন মাইল খানেক দুরের একটা বাড়িতে থাকতেন । কাজ ছাড়াও বিলিয়ার্ড খেলা ও গল্প গুজবের জন্য তিনি আসতেন । এলাকায় একজন স্টেনোগ্রাফারও ছিল ডিক্টেশন নেয়ার জন্য, যদিও খুব বেশি ডিক্টেশন দিতেন না তিনি । অল্প-স্বল্প লেখালেখিও করছিলেন তিনি । 'ইজ শেক্সপিয়ার ডেড?' এসময়ই লেখা ।

তারপরে শীতকালে মি. পেইন ইউরোপ ও ভুমধ্যসাগর অঞ্চলে গেলেন । ফিরে এসে দেখলেন মার্ক টোয়েনের মেয়ে জিন উঠেছে বাবার বাসায় । এবং টোয়েনের স্বাস্থ্যেও সামান্য পরিবর্তন লক্ষ্য করলেন তিনি ।

ডাক্তাররা ধুমপান কমাতে বা একদম না করতে পরামর্শ দিচ্ছিলেন । খুব তাড়াহুড়ো করে সিঁড়িভাঙ্গার অভ্যাসটাও তাঁরা ছাড়তে বলছিলেন । বুকের ব্যাথা বা অ্যানজাইনা পেক্টোরিসে ভুগছিলেন টোয়েন । যেটা বুকের পেশীতে অক্সিজেনের অভাব হলে হয়ে থাকে ।

মার্ক টোয়েনের জমির একটা নির্জন সেডার গাছে ঘেরা অংশে আলবার্ট পেইন একটা পড়ার ঘর বানালেন, যার নাম দেয়া হলো 'মার্কল্যান্ড' । সেখানে আরেকটা বিলিয়ার্ড টেবিল (এটা হেনরি রজার্সের দেয়া, নিউ ইয়র্কে পড়েছিল এতদিন) নিয়ে আসা হলো । সেখানে দুজনে জন্ম-মৃত্যু-সৃষ্টি সমস্ত ব্যাপারে আলাপ করতেন ।

জ্যোতির্বিজ্ঞান নিয়ে কথা বলতে ভাল বাসতেন তিনি । সুর্যের সবচেয়ে কাছের নক্ষত্র পঁচিশ ট্রিলিয়ন মাইল দূরে আছে এই তথ্যটা শুনে ভীষণ অবাক হয়েছিলেন । পাতার পর পাতা নানান জ্যোতিরবৈজ্ঞানিক তথ্যে ভরিয়ে ফেলতেন তিনি ।

ধুমকেতু আকর্ষণ করত তাঁকে এবং একদিন বলে ফেললেন । 'আমি হ্যালির ধুমকেতুর সাথে এসেছি, এবং হ্যালির ধুমকেতুর সাথেই যেতে পারলে খুব ভাল হয় (!)'
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:১৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×