কোটচাঁদপুরে নার্সের ভুল চিকিৎসায় প্রসূতির জীবন বিপন্ন
২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোটচাঁদপুরে একটি ক্লিনিকে প্রসূতি রোগীনিকে নার্স ওষুধ প্রয়োগে ভুল করায় প্রসূতির জীবন সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। তাৎক্ষণিক ভুল ধরা পড়ার পর চিকিৎসায় ওই প্রসূতি সুস্থ হয়েছে ঠিকই কিন্তু এজন্য প্রসূতিকে শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয়েছে। এ ঘটনায় দায়িত্ব ও কর্তব্যকাজে অবহেলায় ওই নার্সকে চাকরিচ্যুত করায় নার্স ক্লিনিকমালিক ও ডাক্তারের বিরুদ্ধে থানায় নারী নির্যাতন মামলা ঠুঁকে দিয়েছেন। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের ষষ্ঠি ঘোষের স্ত্রী দূর্গা রাণীর ৪ মাসের সন্তান গর্ভে নষ্ট হয়ে যায়। এঅবস্থায় তাকে গত ২১জুন কোটচাঁদপুরে মাহাবুবা ক্লিনিকে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ডাক্তার আনিচুর রহমান প্রসূতির বিশেষ অঙ্গে একটি ওষুধ প্রয়োগের জন্য নার্স চিত্রা সরকারকে নির্দেশ দেন। নার্স চিত্রা সরকার ডাক্তারের নির্দেশ না মেনে ওষুধটি প্রসূতির মুখে খাওয়ান। নার্সের দেয়া ওষুধ সেবনের পর প্রসূতির নানা শারীরিক জটিলতা দেখা দেয়। কর্তব্যরত ডাক্তার ওই নার্সের কাছ থেকে ঘটনা জেনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। এঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ দায়িত্ব ও কর্তব্যকাজে অবহেলায় ওই নার্সকে চাকরিচ্যুত করে। এরপরই চাকরিচ্যুত নার্স চিত্রা সরকার ক্লিনিক কর্তৃপক্ষকে শায়েস্তা করতে ক্লিনিক মালিক ও ডাক্তারের বিরুদ্ধে গত ২৩ জুন থানায় নারী নির্যাতন মামলা দায়ের করেন
Mathabhanga
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন