মাগুরার সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আমি আপনাদেরই মেয়ে। সন্ধা রায়।
জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী এবং তৃণমূলের সংসদ সদস্য সন্ধ্যা রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মাগুরার শত্রুজিৎপুর গ্রামে জন্মগ্রহন করা সন্ধ্যা রায় ভারতীয় বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সুনাম পেয়েছেন। তিনি সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’, তরুণ মজুমদার পরিচালিত ‘ঠগিনি’ চলচ্চিত্রে অভিনয় করেন।
মাগুরার শত্রুজিৎপুর গ্রামের এককালের সম্ভ্রান্ত রায় পরিবারে জন্মগ্রহন করা সন্ধ্যা রায় ভারতীয় বাংলা সিনেমায় তার অভিনীত ‘বাবা তারকনাথ’ চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা পায়। সন্ধ্যা রায় হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তৃণমূলের প্রার্থী হিসেবে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।
রোববার (০১ ফেব্রুয়ারি) গভীর রাতে তলপেটে অসহ্য ব্যথা শুরু হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
গতকাল রাতে মাগুরা নিউজের পক্ষ থেকে, মাগুরা বাসির কেমন আছেন সন্ধা রায় প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা ফোনে মাগুরার সন্তান কাজের সু্ত্রে কলকাতা নিবাসী কমল সাহার শরনাপন্ন হই। আজ দুপুরে তিনি জানান, রবিবার অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা রায়ের অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল। তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে।
মাগুরাবাসি তার দ্রুত আরোগ্য কামনা করে। মাগুরার মেয়ে সন্ধারায়ের জন্য চিন্তিত মাগুরাবাসি। এমন কথার জবাবে সন্ধা রায়ের নিকটাত্নীয় সুব্রত রায় জানান, দিদিকে তিনি মাগুরার কথা বলেছেন। দিদি (সন্ধা রায়) বলেছেন, ” মাগুরার লোকেরা আমাকে মনে রেখেছেন সেজন্য আমি ধন্য। মাগুরার সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আমি আপনাদেরই মেয়ে।”
মাগুরাবাসির পক্ষ থেকে মাগুরানিউজ সন্ধা রায়ের দ্রুত আরোগ্য কামনা করছে।
মাগুরার সবাই আমার জন্য আশীর্বাদ করবেন- অভিনেত্রী সন্ধা রায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।