somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতিকথক মন্ত্রীরা নীরব!

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইট, ক্যামেরা, অ্যাকশন- এটি বিনোদন মিডিয়ার চিরায়ত শব্দ। এসব শব্দ এখন দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, নামী ও ‘হাইব্রিড’ রাজনীতিবিদদের অতি পরিচিত। টক শোতে যেতে যেতে তারা নিজেদের এসব শব্দের সঙ্গে ব্যাপকভাবে পরিচিত করে ফেলেছেন।

ওদিকে বিভিন্ন নামসর্বস্ব সংগঠনের ব্যানারে প্রায় প্রতিদিনই প্রেস ক্লাব বা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সব সভায় উপস্থিত থাকেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা ক্ষমতাসীন দলের নামী নেতারা।

শুক্র ও শনিবার বিশেষত এ ধরনের সভার আয়োজন করা হয় বেশি। সরকারি বন্ধের দিন থাকায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলো গুরুত্ব দিয়ে তাদের সংবাদ প্রচার করে। আগে সারাদিন লাগামহীন বক্তব্য দিলেও পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের পর এসব নেতা এখন নিশ্চুপ। তাদের এই নীরবতার কারণ নিয়েও ক্ষমতাসীন মহলে নানা বিশ্লেষণ চলছে। অতিকথকদের তৎপরতা খুব একটা চোখে পড়ছে না। অনেকটা যেন ঝিমিয়ে পড়েছেন তারা।

দলীয় সভানেত্রীর তোপের মুখে পড়েন এমন চিন্তায় তার কাছে যাওয়া থেকে আপাতত বিরত রয়েছেন অনেকে। কিছুদিন আগ পর্যন্ত নানা ইস্যুতে সোচ্চার ছিলেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিমানমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সরকারের তিন উপদেষ্টা এবং দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তারা বিব্রতকারীদের তালিকার প্রথম দিকে রয়েছেন। অথচ সিটি করপোরেশন নির্বাচনের পর মন্ত্রী ইনু ছাড়া আর কারও ‘আওয়াজ’ নেই।

এসব মন্ত্রী ও দায়িত্বশীলদের মধ্যে মহীউদ্দীন খান আলমগীরের ভবন নড়াচড়া তত্ত্ব, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদ্মা সেতু, শেয়ারবাজার, ড. ইউনূস ইস্যুতে নানা বেফাঁস মন্তব্য, ফারুক খান বাণিজ্যমন্ত্রী থাকাকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে মানুষকে কম খাওয়ার পরামর্শ তত্ত্ব, কামরুল ইসলামের দেশে কিছু ঘটলেই বিরোধী দলকে দায়ী করার স্টাইল, মশিউর রহমানের পদত্যাগ নাটক, সুরঞ্জিতের কালো বিড়াল তত্ত্ব এবং হলমার্ক কেলেঙ্কারি বিষয়ক ঘটনাবলীতে উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছেরের প্রশ্নবিদ্ধ আচরণ বিভিন্ন মানুষের মুখে মুখে ফিরছে।

ওদিকে অতিকথকরা কেউই এখন পাঁচ সিটিতে দলের বিপর্যয় কেন তা খোলাসা করছেন না। এমনকি আওয়াজ নেই আওয়ামী লীগের শীর্ষ কিছু নেতার মুখেও। ওই নির্বাচনে ভরাডুবির পর বিস্মিত আওয়ামী লীগ নেতারা যুক্তরাজ্য ও বেলারুশ সফররত প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। অবস্থা তখন এমন হয় যে, কি বলে কি ফেঁসে যান!

তবে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আওয়ামী লীগের দুয়েক জন শীর্ষ নেতা আত্মসমালোচনায় ব্যস্ত রয়েছেন। যদিও তারা যেসব পরামর্শ দিচ্ছেন ওই সব তাদের এলাকায়ই খাটছে না। অনেকটা এরকম, নিজের ঘরে হাজারো সমস্যা পরের ঘর ঠিক করার ছবক।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম শুক্রবার এক অনুষ্ঠানে প্রকাশ্যে সরকারকে বিব্রতকারীদের নিজে থেকেই সরে যাওয়ার আহ্বান জানান। নিজ দলের কয়েকজন নেতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জনগণের ভাষা বুঝুন, আপনাদের দায় সরকার নেবে না।

একই দিন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অর্থমন্ত্রীর অবাস্তব অবস্থান সময়মতো পদ্মার মূল সেতুর কাজ শুরু করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমরা সময়মতো পদ্মার মূল সেতুর কাজ শুরু করতে পারিনি, সেটা তার অবাস্তব অবস্থানের কারণে। ওবায়দুল কাদের বলেন, অর্থমন্ত্রী মাঝেমধ্যেই কিছু ‘সুইপিং রিমার্ক’ করেন, যা মানুষকে ‘হতাশ’ করে। আমাদের মতো ব্যক্তিদের অনেক ভেবেচিন্তে দায়িত্বশীল মন্তব্য করা উচিত।

তবে এতদিন অতিকথকদের বিষয়ে সরকারের অন্দরমহলের খবর, দল ও সরকারকে বিব্রতকারী নেতা ও মন্ত্রীদের চিহ্নিত করছে আওয়ামী লীগ হাইকমান্ড। যাদের প্রশ্নবোধক কীর্তিকলাপ আর অতিকথনে দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে- এমন নেতা ও মন্ত্রীদের ছাঁটাই করা হবে- এখন এটাই জোর গুঞ্জন। বলা হচ্ছে, এদের কারণেই সদ্য অনুষ্ঠিত পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে সরকারের ভরাডুবি হয়েছে। তাদের সম্পর্কে কিছুদিন আগ পর্যন্ত আলোচনা আড়ালে-আবডালে হলেও এখন প্রকাশ্যে মুখ খুলেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে অনেকের সমালোচনা শুরু হয়েছে। ফলে বিতর্কিত কারও জন্য অপেক্ষা করছে পদাবনতি, কাউকে দেয়া হবে দায়িত্ব থেকে অব্যাহতি; আবার শেষ মুহূর্তে কারও মন্ত্রিত্ব খোয়া যেতে পারে। আবার পদে বহাল রেখে ক্ষমতা খর্ব করা হবে কারও কারও এমন ইঙ্গিতও পাওয়া গেছে।

সর্বশেষ এক দলীয় অতিকথকের উদ্দেশ্যে অনানুষ্ঠানিক বৈঠকে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী বলেন, তুমি মিডিয়ায় কথা বলতে পছন্দ করো ভাল কথা, কিন্তু বুঝে শুনে কথা বলতে হবে। কথা বলার সময় খেয়াল রাখতে হবে বিরোধী শক্তিরা যেন সুযোগ না পেয়ে বসে। মানবজমিন
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×