আমাদের বাড়ীর অপজিটেই আলম ভাইয়ের বাসা। উনি মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর বড় ছেলে মানিক। এলাকায় নারী নির্যাতন সহ সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তার নামে বেশ কয়েকটা মামলা আছে। তিতুমীর কলেজে পড়া অবস্থায় রাজনীতি করার চেষ্টা করে। কিন্তু বহু কষ্টে কলেজের ইলেকশনে দাঁড়ালেও ভোট পেত না। কেউ কেউ বলেন মানিক যদিও দাবী করে সে বিএ পাশ করেছে, আসলে সে বিএ ফেল এবং পড়াশুনা ছেড়ে দিয়ছে। এটা মানিক সম্বন্ধে প্রাথমিক ধারণা। ইদানিং (দুই/তিন বছর ধরে) সে প্রথমে একটা ক্লিনিক দেয়। ক্লিনিকের নাম রাখে “মুক্তিযোদ্ধা ক্লিনিক”। ক্রমে ফার্মাসি এবং ডায়াগনোস্টিক সেন্টার সংযোগ করে সে ক্লিনিকের নাম পরিবর্তন করে রাখে “মুক্তিযোদ্ধা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার”। এলাকার টিভি চ্যানেলে এড আসে তার ক্লিনিকে সব ধরণের বিশেষজ্ঞ ডাক্তার বসে। বাস্তবে একজন মাত্র এল,এম,এফ ডাক্তার নিয়োগ দেয় সে। এর পর সে এলাকায় প্রচার করে সে নিজেই ডাক্তার। তবে এর ফলে একটা ব্যাপার ঘটে, তার আচরণ অনেক ভদ্র হয়ে যায় এবং সে রোগী দেখা শুরু করে!!! আসে পাশের লোকজন এখন তাকে ডাক্তার সাহেব বলে ডাকে!!! এই দুই তিন বছরে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ সে ডাক্তার সাহেব। তবে আজ যা ঘটলো এটা নিয়ে বাসায় হাসাহাসি হয়ে গেল। আমি নিজ চেম্বারে রোগী দেখছি, এমন সময় মানিকের মা এল। এসে বলল, “মানিকের খালা খুব অসুস্থ, আপনি একটু দেখে যান।“ ব্যাগ নিয়ে চলে গেলাম। শুনলাম মানিক ডাক্তার ওষুধ পত্র দিয়ে গেছে কিন্তু তারা এই ওষুধ খাওয়াবেনা। আমি প্রেসক্রিপশন দিয়ে এলাম। মানিক ডাক্তারের মা’র নিজেরই মানিকের উপর আস্থা নেই। এ রকম কত মানিক ডাক্তার বাংলাদেশে আছে তার হিসাব কে রাখে?
“মুক্তিযোদ্ধা ক্লিনিক”!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১
১৩টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।