somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কোন সংস্কৃতি…?

২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.


‘‘এরপর আর কেউ বাঁচাইতে পাইরবো না- ডাইরেক্ট ভাইঙ্গা দিব!” – এই ডায়লগ আর কারো নয়। আমাদের জাতীয় ক্রিকেট দলের প্রেসার রুবেল হোসেনের। স্ট্যাম্প দিয়ে মোবাইলের দিকে তাক করে রবি’র একটি বিজ্ঞাপনে তিনি এই ডায়লগের মধ্যদিয়ে যে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করেন তখন ভাবতে অবাক লাগে আমাদের কাণ্ডজ্ঞানহীন বিজ্ঞাপন নির্মাতা আর ক্রিকেট নায়ক রুবেল কী-ভাবে জাতীকে লজ্জা দেয়। এটা কোন সংস্কৃতি? বিভিন্ন দেশের ক্রিকেট স্টার এমনকি আমাদের দেশের অনেক ক্রিকেট স্টারও বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হয়েছেন। কিন্তু তারা এমন কোনো অঙ্গ-ভঙ্গি করেন নি- যাতে আমরা লজ্জা পাই। আঞ্চলিক ভাষা ব্যবহার করা যেতেই পারে- তবে তা সব ক্ষেত্রে গ্রহণযোগ্য হওয়া উচিত। অঙ্গ-ভঙ্গিসহ‘‘ডাইরেক্ট ভাইঙ্গা দিব!’’ – এই ডায়লগটা (রুবেলের অঙ্গ-ভঙ্গিসহ একটু ভাবুন) কি বাংলাদেশের সকল ক্ষেত্রে গহণযোগ্য? যদি কারও কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আমাকে ক্ষমা করবেন! কিন্তু আমি মানতে নারাজ। তাছাড়া হ্যাপি নামের একটি মেয়ের সাথে রুবেলের প্রেম সংক্রান্ত কেলেঙ্কারির কথাও আমরা জানি… সত্যি লজ্জা হয়!!!

২.


ক্রিকেটের সাথে রাজনীতি মেলাতে চাই না। তারপরও পাকিস্তান যেকোনো দেশের সাথে হারার খবর শুনলে ভালো লাগে। আর সেই হারটা যখন বাংলাদেশের সাথে হয় তখন আরও ভালো লাগে। আবার যখন “বাংলা-ওয়াশ” হয় তখনতো ভালো লাগার মাত্রা আরও বেড়ে যায়। হ্যাঁ “বাংলা-ওয়াশ” এই শব্দটা গোটা বাংলাদেশের সাপোর্টারদের শব্দ, মিডিয়াদের শব্দ। এই শব্দের মধ্যদিয়ে আমাদের আনন্দের মাত্রটা আরো উৎসবমুখর করে তোলে। তাই সকল সাপোর্টার-সকল মিডিয়াকে ধন্যবাদ জানাই। আমি নিজেও এই শব্দের মধ্যদিয়ে উৎসবের মাত্রায় আরো আনন্দ খুঁজে পাই। কিন্তু প্রেজেন্টেশন সেরিমনি ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী যখন “বাংলা-ওয়াশ” শব্দটা নিজেই বারবার করে উচ্চারণ করেন, তখন গোটা বিশ্বের দর্শক কী মনে করেন আমি তা জানি না- তবে এটা কোনো ভদ্রোচিত উপস্থাপন নয়। এটা কোন সংস্কৃতি? শামীম আশরাফ চৌধুরী, তিনি বাংলাদেশী বলেই দুঃখের সাথে কথা টা বলতে হচ্ছে। প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড যাই হোক-না কেন- প্রেজেন্টেশন সেরিমনি উপহাসমূলক এই শব্দটা ব্যবহার না করাই উচিৎ। তাহলে জাতি হিসেবে আমরা অনেকটা এগিয়ে যাবো।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×