৮১ জন অপরাধীর মৃত্যুদন্ড
১৫ ই মার্চ, ২০২২ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত শুক্রবার সৌদি আরবে একসঙ্গে ৮১ জন অপরাধীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। এই ৮১ জন মানুষকে কি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, নাকি জুম্মার নামাজের পর ৪ হাত লম্বা তলোয়ার দিয়ে এক কোপে কল্লা ফেলে দেয়া হয়েছে, আমি নিশ্চিত নই। এরকম একটা ভয়াবহ খবরে ক্লিক করে বিস্তারিত পড়ার আগ্রহ আমার হয়নি। তবে ধারণা করতে পারি- একসঙ্গে এতো মানুষের মৃত্যুদন্ড কার্যকর করা সভ্য পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা।
বাংলাদেশের কোটি কোটি তৌহিদী জনতা নিশ্চয়ই সৌদি আরবের এরকম বিচার ব্যবস্থায় মহা খুশী হয়েছেন। কারণ বাংলার তৌহিদী জনতাকে প্রতি শুক্রবার ইসলাম অবমাননা বা ধর্মানুভুতিতে আঘাতের অভিযোগে নাস্তিকদের এরকম প্রকাশ্যে মৃত্যুদন্ড দাবী করতে দেখা যায়।
কথায় কথায় সৌদি আরবের আদর্শ অনুসরণ করা বাংলার এই কোটি কোটি সচেতন তৌহিদী জনতার কাছে আমার প্রশ্ন,- দেশের ভোট ডাকাত, ব্যাংক আর শেয়ারবাজার লুটেরা, এবং হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচারকারীদের বেলায়, অথবা মাদ্রাসায় শিশু ধর্ষণের শাস্তি হিসেবে আপনারা এই আরব্য আইনের শাসন প্রয়োগ চান না কেনো?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন