ফিদেল ক্যাস্ট্রো কে একটি রাষ্ট্র ৬৩০ বার হত্যার চেষ্টা করে।
পত্রিকার এই শিরোনামের দিকে আমি তাকিয়ে থাকি।
আমার চোখ বলে এটাই সঠিক, আমি বলি, না। এ কী করে হয়!
হয়তো কিছু মানুষ থাকে যারা অবহেলা করে জীবনকে
হয়তো কিছু মানুষ উদাসীন থাকে বুলেটে। তারা বুলেট ও জীবনের জন্য তৈরি করে পৃথক আলয়।
শেষমেষ তারা মারা যায়। মরে শিখিয়ে দেয়, মৃত্যু এতো সহজ কিছু নয়।
আমি ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই।
ক্ষয়ে যাওয়া কসকো সাবানের মতো গতরাতের কোজাগরী চাঁদের অবশিষ্টাংশ এখনো রয়ে গেছে রৌদ্দুজ্জল আকাশে।
একটি অচেনা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যায়।
সে ডাকে, তার মতো তার স্বরে।
আমি শুনি সে বলে, সব মানুষ মরে না।
আমার মাথায় কেবল ঘুরপাক খায় ৬৩০।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




