হাঁটতে হাঁটতে আমি আমার কাছ থেকে ক্রমাগত সরে গেছি।
আমার কাছে ফিরবো বলে কসম করেও সে কথা রাখতে পারিনি
চলে গেছি ভারত মহাসাগরে ।
যাত্রাপথে পখ ভুলে আমি কখনো তলিয়ে গেছি চালতা ফুলের পাপড়ি তে
কখনো চলে গেছি বর্ষার দুর্বার আকর্ষণে ফিজি উপত্যাকায় ।
আমি একবার নেশাখোরের মতো অগ্রহায়ণের শিশিরের কোলে
ধরা পরেছিলাম ।
শুধু তাই নয়, হাঁটতে হাঁটতে অবিবেচক মুসাফিরের মতো
আমি একবার এক মরুভূমির রোদ নিয়ে চলে গেছি
হোয়াইট হাউজের অন্দরে, কেউ বাধা দেয় নি ।
হাঁটতে হাঁটতে আমার পা পচে গেছে।
শেষে ওদুটো ফেলে দিয়েছিলাম সাইবেরিয়ায় নেকড়ের খাবার হিসেবে।
আমি কেবল ঊষার সূর্যের মতো ক্রমাগত সরে গেছি আমার থেকে ।
এভাবে আমি আমাকে এই সমগ্র মহাবিশ্বের বিনিময়ে কিনতে চেয়েছিলাম।
হয়নি। এখন আমি জল। আমার সারা শরীরে বিবর মহাকাল।
এখন আমার শরীরে পদাতিক ঘড়ির কাঁটার শব্দ ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




