somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাগান বিলাস
আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

ছায়া পুরুষর আলবোলা

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(সকল শহীদ বুদ্ধিজীবী স্বরণে। অামাদের স্বাধীনতার জন্য যাঁরা তাঁদের মৃত্যুকেই বেছে নিয়েছিলেন)

সাধারণত এতো প্রত্যুষে জাগি না আমি
সাদামাখা কালো ভোর তখনো শোনেনি কাকের ডাক।
দল বেধে শেফালি তলে আসেনি নিসর্গের কিশোরীরা ।

আমার ঘুম ভেঙে যায়।
আমার ঘুম ভেঙে যায় এক দোয়েলের ডাকে
মাথার পাশে বারান্দায় পাড়ার নষ্ট যুবকের মতো সে শিশ দেয়,
আমাকে ডাকে।
আমি চমকে উঠি। আমাকে?
তাড়াহুড়া করে চশমা খুঁজতে গিয়ে হাত পড়ে
বালিশের নিচে লুকে রাখা বন্দুকের নলে।
আমি আরও সাবধান হই। হয়তো আরও কিছু দিন
এভাবেই কাটাতে হবে।

আমি ফাঁসির আসামির মতো ঘোর নিয়ে স্নান সারি,
মাথায় চিরুনি করে পরিপাটি হয়ে
চাদর মুরি দিয়ে তার মুখোমুখি হই।
শিহরিত জবার কেশরের মতো ভোরের বাতাসে আমি তার মুখোমুখি!
অস্বীকার করি না এটিই আমার জীবনে একমাত্র পরম প্রাপ্তি
আমার সহযোদ্ধারা জানে, আমি এর জন্য অপেক্ষা করেছি সুদীর্ঘ দুই যুগ।
কৈশোরে ঠিক এমনই স্বপ্নময় ভাবনা ভেবে রোমাঞ্চিত হয়েছি অনেক
এমনই একটি সকালের জন্য অনেক নিষ্পাপ রাতের গলায়
ছুরি চালিয়ে হত্যা করেছি।
খোদ যৌবনে কণ্ঠনালী ছিঁড়ে নিজেকে সঁপে দিয়েছি কফিনের মিছিলে ।

ততক্ষণে শিউলি তলে শুরু হয়েছে গুঞ্জন
মসজিদের গলিতে বেড়েছে মুসল্লিদের আনাগোনা।

বারান্দায় আমি তার মুখোমুখি...
একি সত্য নাকি পলক ফেললেই মিলে যাবে সব? কে জানে!
এক সংজ্ঞাহীন স্বপ্ন, শংকা ও উৎকণ্ঠা আমাকে পেয়ে বসে।
ক্যামেরার লেন্সের মতো আমি তার দিকে অপলক চেয়ে থাকি,
চোখ বুঁজি না।
কত কথা বলার ছিল,
তাকে শুনানোর জন্য মুখস্থ করেছিলাম নির্মলেন্দু গুণের হুলিয়া কবিতা
মঞ্চে কতবার আবৃত্তি করেছি, আজ তার কিছুই মনে আসে না।
স্বপ্নের উপহ্রদে প্রসারিত নিটোল জলের হিল্লোলে আমি যেন বিবশিত।
এক অলৌকিক আড়ষ্টতা আমাকে আচ্ছন্ন করে।
অকস্মাৎ একটি অনাহূত শব্দ আমার বুক ভেদ করে, আমি পড়ে যাই।

সে কী ভেবেছে কে জানে, আমাকে জাগায়নি। বলাকা বিমানের মতো
নীরবে উড়ে গেছে।

-----------------------
(ছবি কৃতজ্ঞতাঃ গুগল।
কবিতাটি আমার ‘আকাশটাকে বেচে দেবো নামমাত্র দামে’ গ্রন্থভূক্ত।)
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×