১৯৮২ সালের ১১ মার্চ প্রিয় ভাই সাব্বিরের শাহাদাতের মাধ্যমে যে শহিদী কফিনের মিছিল রাজশাহী বিশ্বিবদ্যালয়ের মতিহার চত্বর থেকে শুরু হয়েছিল মেধাবী ছাত্রনেতা শরিফুজ্জামান নোমানিকে হত্যা করার মাধ্যমে সবুজ সেই ক্যাম্পাসেই আরেকটি টকটকে লাল রক্ত জড়ানো কফিন ১৩৩ তম কফিনের জানান দিয়ে গেল। ৭২ ঘন্টা আগে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানা সভাপতি শহীদ হাফেজ রমজান আলীর নৃশংস হত্যার শোক মুছতে না মুছতেই আরেকটি শাহাদাতের ঘটনা। কতো আর কাঁদা যায়! দিন বদলের ঘোষনা সবে মাত্র বাস্তবায়ন শুরু করেছে, না জানি আর কত রক্তাত্ত কফিন দেখতে হবে, আর কত মায়ের বুক খালি হবে। আজ নোমানির সহপাঠিরা রক্তাত্ত কফিন নিয়ে যখন তার পিতা-মাতার সামনে দাঁড়াবে তখন যদি তার পিতা-মাতা প্রশ্ন করে যে- আমার ছেলেতো নামায পড়তো, গ্রামের, পাড়ার এমন কোনো মানুষ নেই যে তার ব্যাপারে কোনো অভিযোগ দিতে পারে, সেতো সব সময় সবার সাথে হাসি মূখে কথা বলতো তার পরও নিরপরাধ আমার ছেলেকে কেন নিষ্ঠুর ভাবে হত্যা করা হলো? গুলি করে হত্যা করার পর কেন তার সমস্ত দেহ নিষ্ঠুর ভাবে কুপিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হল? প্রিয় ব্লগার যারা জ্ঞানপাপী তারা ছাড়া বাকী সবাই নিশ্চয় তার পিতা-মাতাকে সান্তনা দেয়া ছাড়া আর কিইবা বলতে পারবেন। নোমানী হয়তো একটি আদর্শকে বুকে ধারন করতো তাই বলে তাকে এই ভাবে নৃশংস ভাবে হত্যা করতে হবে! ব্যক্তিকে হত্যা করার মাধ্যমে যে আদর্শকে হত্যা করা যায়না তা কি তারা জানেনা, তারাকি ইতিহাস থেকে শিক্ষা নেয়না! যারাই আদর্শের মোকাবেলা অস্ত্র দিয়ে, পেশী শক্তি দিয়ে করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত। আজ এক নোমানীর হত্যার বদলা হত্যা দিয়ে নয় বরং শত শত তেজোদীপ্ত সুপ্তমেধা ও নৈতিকতা সম্পন্ন নোমানীর আত্ত্বপ্রকাশের মাধ্যমেই হবে যারা বুলেটকে ফুল ছুড়ে গ্রহন করতে জানে।
শহীদ শরিফুজ্জামান নোমানিকে হত্যা করার মাধ্যমে ব্যক্তিকে হত্যা করা যায়, আদর্শকে হত্যা করা যায়না
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।