somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দলীয় সন্ত্রাসীদের নামে মামলা নেয়ায় যশোরে ওসিকে পেটালেন এমপি

১৫ ই আগস্ট, ২০১০ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিলউদ্দিন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পিটিয়েছেন।। এমপির সঙ্গে থাকা দলীয় লোকেরাও এ সময় ওসির ওপর চড়াও হন। যুবদল নেতা আব্দুল হামিদ হত্যা মামলায় আওয়ামী লীগ আশ্রিত সন্ত্রাসীদের নামে মামলা হওয়ায় প্তি এমপি গতকাল রোববার বিকেলে ওসিকে ডেকে এনে নিজ অফিসের মধ্যে এ কাণ্ড ঘটান। শার্শা থানার সেকেন্ড অফিসারসহ সশস্ত্র কনস্টেবলরা ঘটনার সময় উপস্থিত থাকলেও তারা পাল্টা কোন অ্যাকশনে যাননি।
শার্শা থানার ওসি এনামুল হক ও সেকেন্ড অফিসার আসাদ ঘটনা স্বীকার করে জানিয়েছেন, বিষয়টি পুলিশের ঊধর্্বতন কর্মকর্তাদের গোচরে আনা হয়েছে। থানায় সাধারণ ডায়রি করে ঘটনা লিপিবদ্ধ করা হবে। তবে সংসদ সদস্য আফিলউদ্দিন ওসিকে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন।
গত শনিবার রাত ৮টার দিকে শার্শা উপজেলার পাড়ুইঘুপি গ্রামে একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে আব্দুল হামিদ নামে এক যুবককে। নিহত হামিদ লক্ষ্মণপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সদস্য এবং ওয়ার্ড কমিটির সভাপতি। এ ঘটনায় ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল খালেক বাদী হয়ে ১৬ জনকে আসামি করে গতকাল শার্শা থানায় হত্যা মামলা রুজু করেন। স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলহাজ শেখ আফিলউদ্দিন বিকেলে শার্শা থানার সেকেন্ড অফিসার আসাদকে দিয়ে টেলিফোনে ডাকিয়ে আনেন ওসি এনামুল হককে। সেকেন্ড অফিসারের কাছ থেকে খবর পেয়ে ওসি ছুটে যান সংসদ সদস্য শেখ আফিলউদ্দিনের মালিকানাধীন আফিল জুটমিলে।
ওসি এনামুল হক অভিযোগ করেন, জুটমিলের অফিসক েঢোকামাত্র সংসদ সদস্য আফিলউদ্দিন তার দিকে তেড়ে আসেন এবং আওয়ামী লীগ নেতাকমর্ীদের নামে হত্যা মামলা গ্রহণ করা হয়েছে কেন তা জানতে চান। একপর্যায়ে এমপি আফিল তাকে চড়-লাথি মারা শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত সংসদ সদস্যের একান্ত সহকারী আসাদ, ঝিকরগাছার মুসা মাহমুদসহ আওয়ামী লীগ নেতাকমর্ীরাও ওসির ওপর চড়াও হয়। উপযর্ুপরি কিল-ঘুষি, ধস্তাধস্তিতে ওসির পোশাক ছিড়ে যায়। পরে থানার সেকেন্ড অফিসার ও কনস্টেবলরা ওসিকে উদ্ধার করে থানায় আনেন।
শার্শা থানার সেকেন্ড অফিসার আসাদও ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এমপি সাহেব ওসিকে শুধু মারধরই করেননি, বাপ-মা তুলে অশ্লীল ভাষায় গালিগালাজও করেছেন। এমপির আচরণ এমন হলে এই থানায় কোনো পুলিশের প েকাজ করা সম্ভব নয় বলে অভিমত দেন সেকেন্ড অফিসার আসাদ।
তবে ওসিকে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য শেখ আফিলউদ্দিন। গতকাল সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, 'আমি এলাকায় আসামাত্র দলীয় নেতাকমর্ীরা আমার কাছে অভিযোগ নিয়ে আসে যে, হামিদ হত্যা মামলায় আওয়ামী লীগের নিরীহ নেতাকমর্ীদের নামে মামলা নিয়েছেন ওসি। সে কারণে আমি ওসিকে ডেকে এনে ঘটনা জানতে চাই। মামলা গ্রহণের আগে আমার সঙ্গে কেন পরামর্শ করলেন না তা জানতে চাইলে ওসি চুপ থাকেন। এ সময় আমি ওসিকে বলি, আমার সঙ্গে বেয়াদবি করবেন না। ঘটনা এটুকুই। এর বেশি কিছু নয়।' হত্যা মামলায় কারা আসামি হবে সে ব্যাপারে থানার ওসি কেন সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করবেন?_ এমন প্রশ্নের জবাবে শেখ আফিলউদ্দিন বলেন, আমি জনগণের দ্বারা নির্বাচিত এমপি। মানুষের সুবিধা-অসুবিধা আমাকে দেখতে হয়।
শার্শা থানার ওসি এনামুল হক জানান, তার ওপর হামলার বিষয়টি তিনি ঊধর্্বতন কর্তৃপকে জানিয়েছেন। ঘটনার আদ্যপান্ত লিপিবদ্ধ করে গতকাল সন্ধ্যায় তিনি থানায় সাধারণ ডায়রি করার প্রস্তুতি নিচ্ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুবদল নেতা হামিদ হত্যা মামলায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা নিরীহ দলীয় কমর্ী নয়। মামলাটির এক নম্বর আসামির বিরুদ্ধে আরো দুটি হত্যা মামলা রয়েছে।
এদিকে, সংসদ সদস্য শেখ আফিলউদ্দিন দাবি করেছেন, শার্শা থানার ওসি অনেক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত। তিনি ফেনসিডিল ব্যবসাও করেন। অপরাধীদের কাছ থেকে আদায় করেন হিস্যা। সব জেনেও চুপচাপ আছেন কেন?_ এমন প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেন, এ সব প্রকাশ করলে সরকারের ভাবমূর্তি ুণ্ন হবে।
উল্লেখ্য, শনিবার রাতে বাড়ি ফেরার পথে শার্শার পাড়ুইঘুপি গ্রামে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন যুবদল নেতা আব্দুল হামিদ ও মফিজুর রহমান। সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান হামিদ। আহত অবস্থায় মফিজুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মফিজুর লক্ষ্মণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সলেমান আলী হত্যা মামলার বাদী। মাস তিনেক আগে সলেমানকে খুন করে সন্ত্রাসীরা।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×