গত শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ছিলাম,বিয়ের নেপথ্য কাহিনীটি আপনাদের সংক্ষেপে বলছি।ছেলেটির বাড়ী আর মেয়েটির বাড়ী পাশাপাশি গ্রামে। ছেলেটির বাড়ীর সামনেই স্কুল, মেয়েটি সেই স্কুলের অষ্টম শ্রেনিতে পড়ে।সেই সুবাদে একটু একটু করে দেখা হওয়া,তারপর একটু একটু করে কথা হওয়া,তারপর একটু একটু করে ভাল লাগা, ভাল লাগা থেকে ভালবাসা, হয়ে গেল প্রেম।
এভাবেই চলতে থাকে তাদের প্রেম কাহিনী। মেয়েটির সাথে ছেলেটির দেখা কম হতো কারন ছেলেটি ঢাকায় থেকে পড়ে,যখন বাড়ী যেত তখন দেখা হত। মোবাইল ফোনের মাধ্যমেই যোগাযোগ হতো । এভাবেই চলে গেল দুবছর। এক সময় মেয়ের ফ্যামিলি বিষয়টা জেনে যায়।ততোদিনে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে,মানসন্মানের কথা চিন্তা করে এবং কোনধরনের অঘটনের আগেই তারা মেয়েকে বিয়ে দেয়ার জন্য উঠেপরে লেগে গেল। মেয়েটি বিষয়টি ছেলেটিকে জানায়। ছেলেটি বিষয়টি তার ফ্যামিলিকে জানায়।ফ্যামিলির সবাই রাজি হয় কিন্তু ছেলেটির বাবা রাজি হয়না কারন মেয়ের ফ্যামিলি আর্থিক দিক দিয়ে একটু দুর্বল । ছেলেটির বাবার ইচ্ছা কোন উচ্চ ঘড়ের মেয়েকে বউ করে আনবে।শুরু হয়ে ঝড়। ছেলেটি কি করবে বুঝতে পারেনা। হঠাৎ করে একদিন মেয়েকে দেখতে আসে একটু দুরের গ্রামের এক প্রবাসী ছেলে,পছন্দ হয়ে যায় মেয়েকে। ছেলেকেও পছন্দ হয়ে যায় মেয়ের ফ্যামিলির।ছেলে পক্ষ প্রস্তাব দেয় এখনই বিয়ের কাজ সম্পন্ন করে তারা মেয়েকে নিয়ে যেতে চান। এ প্রস্তাবে রাজি হয়ে যায় মেয়ে পক্ষ।কিন্তু মেয়ে রাজি হয়না।কোন ধরনের সুযোগ না দিয়ে জোড় করে মেয়েকে বিয়ে দেয়া হলো।খবর শুনে ছেলেটির চোখের জলে শুরু হলো বিরহের জীবন।ছেলেটি শুধু বিরহের গান শুনে আর কাদেঁ,চোখের জলে বুক ভাসায়। :-< বাড়ীর সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়।সিদ্ধান্ত নেয় আর কোনো দিন বাড়ী যাবেনা।ঐদিকে মেয়েটিও কষ্টে আছে। কয়েকদিন এভাবে যাওয়ার পর সুযোগ পেয়ে মেয়েটি ছেলেটির কাছে ফোন করলো দুজনই খুব কান্নাকাটি করলো এবং মেয়েটি বললো সে ছেলেটির কাছে চলে আসতে চায়, ছেলেটি বললো না এটা সম্ভবনা,এটা করা ঠিক হবে না ।কিন্তু মেয়েটি বললো কোনভাবেই সেখানে থাকবেনা ছেলেটির কাছে চলে আসবে।এই দিকে মেয়েটির যার সাথে বিয়ে হয়েছিল তার ছুটি শেষ হয়ে যাওয়াতে সে বিদেশে চলে গেলো।
মেয়েটি সুযোগ পেলেই ছেলেটির কাছে ফোন দিয়ে কথা বলে আর কান্নাকাটি করে। ছেলেটি মনের সাথে যুদ্ধ করে হেরে যায় এবং সিদ্ধান্ত নেয় মেয়েটিকে ঢাকায় নিয়ে আসবে।কিন্তু কোথায় রাখবে চিন্তায় পরে গেলো ছেলেটি ।হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো ছেলেটির কলেজের কয়েকজন মেয়ে একটি রুম ভাড়া নিয়ে ঢাকায় থাকে সেখানেই রাখবে মেয়েটিকে। তারপর মেয়েটিকে ঢাকায় নিয়ে আসলো,এবং সেখানেই রাখলো।
এইদিকে শশুর বাড়ীর লোকজন সহ সবার মাথা খারাপ হয়ে গেলো।সবাই মেয়েটিকে খুজতে শুরু করলো,কিন্তু কেউ খুজে পেলোনা।ইতিমধ্যেই মেয়ের আগের সম্পর্কের কথা সবার জানা হয়ে গেলো এবং সবাই সন্দেহ করতে লাগলো যে ঐ ছেলের কাছেই গেছে তাই মেয়েটির শ্বশুর বাড়ীর লোকজন মামলা করার হুমকি দেওয়া শুরু করলো।
বিপত্তি ঘটলো তখন, যখন যে রিক্সায় করে মেয়েটিকে বাড়ী থেকে নিয়ে আসছিলো সে রিক্সার ড্রাইভার মামলার ভয়ে বিষয়টি সবাইকে জানিয়ে দিল।এই কথা শুনে মেয়ের শশুর বাড়ীর লোকজন থানায় গিয়ে মামলা করলো।মামলাতো করলোনা করলো মিথ্যা মামলা।মামলায় উল্লেখ্য করলো মেয়ে ৫০ভরি স্বর্ন ও একলক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে ।(ডাহা মিথ্যা কথা)।মেয়েটি ডিভোর্স পেপার পাঠিয়ে দিলো শ্বশুর বাড়ীতে,ডিভোর্স পেপার পেয়ে শ্বশুর বাড়ীর লোকজন আরো ক্ষেপে গেলো,বিষয়টি সমাধান করার জন্য (কিছু ধান্দা করার জন্য) এগিয়ে এলো উপজেলা ভাইস চেয়ারম্যান।তিনি সবাই কে নিয়ে বসলেন তার বাড়ীতে,তিনি বললো মেয়ের বাবাকে একলক্ষ টাকা আর ছেলের বাবাকে একলক্ষ টাকা দিয়ে মেয়ের শ্বশুরের সাথে আপোষ করে ফেলতে।কিন্তু মেয়ের বাবা রাজি হলেও ছেলের বাবা রাজি হলো না,কয়েকদফা বৈঠকের পর ছেলের বাবা ৩০হাজার টাকায় রাজি হলো এবং আপোষ হয়ে গেলো।
এইদিকে মেয়েকে দুমাস মেচে রাখার পর নিয়ে আসলো ছেলের ফুফুর বাসায়।কারন ছেলে যেহেতু লেখাপড়া করে দুজনের খরচ চালানো তার পক্ষে কিছুতেই সম্ভবনা, যে দুমাস মেচে রেখেছে সে দুমাস মোবাইল বিক্রি করে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে খরচ চালিয়েছে। ফুফুর বাসায় কিছু দিন রাখার পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো,কয়েকদিন পর ছেলের ফুফু ফুফাতো বোনরা মিলে মেয়েকে নিয়ে গেলো ছেলের বাড়ীতে ছেলের বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে দিয়ে আসলো।ছেলের বাবা মা মেনে নিলো।কারন সারা জীবন বাবা মায়েরা সন্তানদের এভাবেই ক্ষমা করে দেয়।এবার বিয়ে দেয়ার পালা কিন্তু এখনই বিয়ে দেয়া যাবে না কারন ইসলামি শরীয়ত মোতাবেক ডিভোর্সের তিন মাস পূর্ন না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া যাবেনা শুরু হলো তিন মাস পুর্ন হওয়ার অপেক্ষা।ছেলে ঢাকাতেই রইলো। গত ২৯-০৬-১২ ইং রোজ শুক্রবার বিয়ের দিন ধার্যকরা হলো আত্বীয় হিসাবে আমাদেরকেও দাওয়াত করলো আমাদের বাসা থেকে কেউ না গেলেও আমি আর আমার চাচাতো ভাই গেলাম।আমাদের ঢাকা থেকে যেতে অনেক দেরি হয়ে গিয়ে ছিলো কারন জ্যাম।এই জ্যামের কথা আর কি বলবো, যারা ঢাকা থাকে তারা জানে জ্যাম কাহাকে বলে কত প্রকার ও কি কি ।যাহোক দেরিতে হলেও গিয়ে পৌছলাম বিয়ে বাড়ীত।দেরিতে যাওয়ার শাস্তি হিসাবে আমাদের উপর দায়িত্ব পরলো বাসর ঘর সাজানোর, কি আর করা নিরুপায় হয়ে গেলাম বাজারে ফুল কিনতে কিন্তু ফুলতো দুরে থাক ফুলের গন্ধও নেই বাজারে।অনেক খুজেও যখন ফুল পেলাম না তখন গেলাম কসমেটিকসের দোকানে, দোকানদার বের করে দিলো কাগজের ফুল, কি আর করবো কাগজের ফুলই নিয়ে আসলাম এবং কাগজের ফুল দিয়েই বাসর ঘর সাজালাম।আমাদের কাগজের ফুল দিয়ে সাজানো বাসর ঘরেই হলো ওদের ফুলশয্যা
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



