ঢাকা, ২৯ ডিসেম্বর (শীর্ষ নিউজ ডটকম): আওয়ামী লীগকে যুদ্ধাপরাধের অসুখে ধরেছে বললেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি আজ বিকেলে পল্টনে জামায়াতের মহানগর কার্যালয়ের সামনে ২০০৮ সালের ডিজিটাল কারচুপির প্রতিবাদ দিবস উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আরও বলেন, আওয়ামী লীগের নেতাদের মুখে মুখে শুধু যুদ্ধাপরাধ! যুদ্ধাপরাধ! যুদ্ধাপরাধ!
তাদের সমস্ত ব্যর্থতাকে ঢাকার জন্য যুদ্ধাপরাধ ইস্যুকে বেছে নিয়েছে।
তিনি বলেন, স্বাধীনতার ৩৯ বছর এদেশে যাদের নামে কোনো থানায় একটি জিডি পর্যন্ত হয়নি, তাদের নামে কিসের যুদ্ধাপরাধ। ৩৯ বছর পার হলো, এখন আমাদের নেতৃবৃন্দকে ৬ মাস জেলে বন্দি করে রেখেছেন তবুও কোন অপরাধ প্রমাণ করতে পারেননি। একটি অভিযোগ পর্যন্ত দাখিল করতে পারেননি।
আজহার বলেন, আমি জানি না আওয়ামী লীগের এই যুদ্ধাপরাধ অসুখের ওষুধ কি। তিনি বলেন, নিজামী সাহেব যখন সংসদে শেখ হাসিনার সাথে বৈঠক করেন, শেখ হাসিনার ধানমণ্ডির বাড়িতে মুজাহিদ সাহেবের নেতৃত্বে মিটিং করেন, সামাদ আজাদের বাড়িতে বৈঠক করেন তখন জামায়াত যুদ্ধাপরাধী ছিলো না?
আজহার বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, দেশকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিতে চায়, করিডোর দিতে চায় এসব বিষয় আড়াল করার জন্যই এই যুদ্ধাপরাধ ইস্যু।
তিনি জামায়াতের সকল নেতা কর্মীকে প্রস্তুত হতে নির্দেশ দেন। নতুন বছরে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোরার জন্য দলের নেতাকর্মীদের আহবান জানান তিনি। সরকারকে হুশিয়ার করে তিনি বলেন, গণতান্ত্রিক আচরণ করুন। নইলে তীব্র আন্দোলন করে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি সরকারকে রাস্তায় নামতে বাধ্য না করতে বলেন।
জামায়াতের মহানগর ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, রিদওয়ানুল্লাহ শাহেদী প্রমুখ।
আওয়ামী লীগকে যুদ্ধাপরাধের অসুখে ধরেছে: আজহার



এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।