বসবাসে সবচেয়ে অনুপযোগী শহরের আগের অবস্থান ধরে রেখেছে ঢাকা। এ বছর বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৯তম। আর সবচেয়ে বসবাস অনুপযোগী শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়।
লন্ডনভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ইকোনমিস্টের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০১১ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ইআইইউর ২০১০ সালের জরিপেও বিশ্বের বসবাসে উপযোগী শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল শেষের দিক থেকে দ্বিতীয়।
এ বছর বিশ্বের বসবাস উপযোগী শহরের মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে কানাডার ভ্যানকুভার। আর জিম্বাবুয়ের রাজধানী হারারে বসবাসের জন্য সবচেয়ে অনুপযোগী শহর।
মোট ১০০ পয়েন্টের ভিত্তিতে এ সূচক তৈরি করেছে ইআইইউ। এর মধ্যে ঢাকার অর্জন ৩৮ দশমিক ৭ পয়েন্ট। আর হারারের পয়েন্ট ৩৭ দশমিক ৫।
অপরদিকে সবচেয়ে বসবাস উপযোগী শহর ভ্যানকুভারের পয়েন্ট ৯৮। এ বছর সবচেয়ে বসবাস উপযোগী শহরের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। মেলবোর্নের পয়েন্ট ৯৭ দশমিক ৫।
পাঁচটি নির্ধারকের আওতায় ৩০টিরও বেশি গুণগত এবং পরিমাণগত বিষয়ের ওপর ভিত্তি করে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট এই সূচক তৈরি করেছে। সূচকের মূল পাঁচটি নির্ধারক হলো—স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো।
স্থিতিশীলতার মধ্যে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে, তার মধ্যে রয়েছে—ছোট অপরাধের উপস্থিতি, সহিংস অপরাধের উপস্থিতি, সন্ত্রাসের হুমকি, সামরিক যুদ্ধের হুমকি ও গৃহযুদ্ধের হুমকি।
স্বাস্থ্যসেবার মধ্যে বিবেচনা করা হয়েছে—ব্যক্তি পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা, বেসরকারি স্বাস্থ্যসেবার মান, সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা, সরকারি স্বাস্থ্যসেবার মান, মাদকবিরোধী সক্ষমতা ও স্বাস্থ্যসেবার সাধারণ নির্ধারক।
সাংস্কৃতিক ও পরিবেশগত বিষয়ের মধ্যে বিবেচনা করা হয়েছে—তাপমাত্রা বা আর্দ্রতার হার, ভ্রমণকারীদের কাছে আবহাওয়ার অস্বস্তিকর দিক, দুর্নীতির মাত্রা, সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ, সেন্সরশিপের মাত্রা, ক্রীড়ার সক্ষমতা, সাংস্কৃতিগত সক্ষমতা, খাদ্য ও পানীয় এবং ভোক্ত পণ্য ও সেবা।
শিক্ষার মধ্যে বিবেচনা করা হয়েছে বেসরকারি শিক্ষার সক্ষমতা, বেসরকারি শিক্ষার মান এবং সরকারি শিক্ষার নির্ধারককে।
এ ছাড়া অবকাঠামোগত বিষয়ের মধ্যে বিবেচনা করা হয়েছে—সড়ক যোগাযোগের মান, সরকারি পরিবহনের মান, আন্তর্জাতিক যোগাযোগের মান, ভালোমানের বাসগৃহের প্রাপ্যতা, জ্বালানি সরবরাহের মান, পানি সরবরাহের মান এবং টেলিযোগাযোগের মান।
কোনো শহরে বসবাসের উপযোগিতার রেটিং করা হয়েছে গ্রহণযোগ্য, সহনীয়, অস্বস্তিকর ও অসহনীয়—এ পাঁচটি বিভাগে।
রেটিংয়ের মান ছিল ১ থেকে ১০০ পর্যন্ত। সর্বনিম্ন রেটিং পয়েন্ট ১-কে ধরা হয়েছে অসহনীয় এবং সর্বোচ্চ রেটিং পয়েন্ট ১০০-কে ধরা হয়েছে আদর্শ মান।
বিশ্বে বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
নস্টালজিক

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন
স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প
ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
কেন আমি ইরানের বিরুদ্ধে-২

ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন
ভাগাভাগি
ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ
এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।
তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন
২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।