
জন্ম এক মহাবিজয়ের নাম;
শাসনতন্ত্রের যাতাকলে অবিস্ফোরণ রাতকুহক,
ধূপকাঠির গন্ধে একাকার মৃত আস্ফালন,
আমারও একাকি হাঁটতে ইচ্ছে করে অবাক জোৎস্নায়।
তবুও নিভু নিভু মোমের আবদারে মানব-যন্ত্র,
অহেতুক ভাবনায় আলোছায়ার কৃত্রিম আগন্তুক,
নববর্ষ কাছে টানে, আনে বাগানে চার দেয়ালে —
তটস্থ শৈশব, অহেতুক যাতনা কার কাছে?
ওরা বলে আমি লিখতে জানি না যোনিতে,
ওরা বলে দামামার পাগলা ঘোড়া আসে না শরীরে,
ওরা বলে — "হাট্টিমা টিমটিম আর হয় না, আর হয় না",
কত দূর নক্ষত্রের ভেসে হঠাৎ ভাসমান আমার কামনা।
রাজার গৃহে ফাগুন বহে — আমাদের কার কী?
রাজার গৃহে ফানুস ওড়ে — আমার আবার কী?
আমি তো আর মারি-কাটি, মাড়াই কি আর শাড়ি?
ওরা মারে, আর আমি বুঝি — বোকা শালা পৃথিবী।
কবর স্থানের গলি, পূর্ব রাজাবাজার। ৩রা জানুয়ারী ২০১৬। প্রথম কবিতা।
ছবি: @philosophy_muse
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




