somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বনমালী মুচি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্মৃতির আড়ালে লুকানো ববলিন আরাধ্য ভালোবাসা
হাত খোলা হাতে কত আর বইতে হয় ছেড়া ছাতা
কত আর একলা হাটে জাগুয়ারা স্যান্ডেল জোড়া,
বনমালী মুচির আরও কত সুতো ক্ষয়ে যায় আধমরা।

কবিতার ছবিটায় উল্টানো মৃন্ময়ী গণেশ
রাত্রি নিথর, অধরা মৃত আত্মা, নতজানু জীব
জলের তোরে উন্মত্ততা অশার আগুন ফুলকি
ব্যাক ব্রাশে ছেড়া পকেট পানের পিক ভূগোল কথা

স্বপ্ন আর পরা বাস্তবতায় বাস্তু সাপ ম্লান
বিষের কাটায় ঘায়ে ধরে অনন্ত চাওয়া
এখানে বৃষ্টি এখানে রোদ এখানে হাহাকার
বেদুইন জীবনে কতটুকু সুখ-কাতরতা?

জামার ভেতরে যে হৃদয়টা ধুসর ল্যাংড়া হেলেনের গ্রীস
ত্যাড়া চোখে আবক্ষ পাখির বিষ্ঠা প্রতিমা ক্লিষ্ট ধ্রুপদী
প্রথম দেখায় সিটি কর্পোরেশন ছুড়ে ফেলে গর্ভগৃহ
আজ মন্ত্রী আসবেন পোড়া হৃদয় পোড়া ভাগ্যে বিত্রিত ।

নাম বদলেছে দারিদ্রের আজকাল রিপুর মশাল
পাশা খেলাও ক্লান্ত ভীষণ জঞ্জাল চারপাশ
মদ আর নারীর কৌতূহল কবেই তো মিশে গেছে
আবহমান ফুটো গণেশ আর বাজেনা অনেক আগে।

এই তো আমি চাওয়ার ব্যাবহার প্রাচুর্য সিগারেট
তক্ষক অথবা টিকটিকি ভাগ্য বলে যেন জ্যোতিষী
পরমারাধ্য ঈশ্বর মানিব্যাগে প্রকাশ্য উদ্যান
ভয় হয় ড্রেনে চাপা পদ্ম-গন্ধ টাকা কার হায়।

একাল যায় ওকাল যায় নয় বছরের গৃহত্যাগী শার্ট
এবড়ো থেবড়ো স্যন্ডাল বেটা ঘুরেছে অনেক রাত
রমনা থেকে ব্যাঙ্গলোর চট্টলা থেকে বোস্টন ইমন-কল্যাণ
বনমালী মুচি তোমার ভাগ্য ভালো বিষ সন্ধ্যা ।

বিবাহের আর তিন দিন বাকি বনমালী কন্যা রহিনির
এপার দেখে মিটি মিটি, দাদা দশটা টাকা বাড়াইয়া দেন
বনমালী মুহুর্মুহু বুড়ো হও আরেকটু পাকুক চুল পাবে তুমি
ঠ্যাঙ্গার বস্তিতে রাজা আসবে স্থির হও আরও স্থির অবিচল।


অতঃপর: বনমালী মুচি একদিন চলে যান মহাকালের গর্ভে। তার আর দশটা টাকা পাওয়া হলনা।

শুভ্র সকাল। কবরস্থানের গলি। ২৩/৯/১৬.
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×