আজ যখন ঈদ শুভেচ্ছা লিখছিলাম তখন আমার রুমমেট কাম অর্ধাঙ্গী বলল বাংলা একাডেমী নাকি বলে দিয়েছে ঈদ কিন্তু ঈদ নয় এখন লিখতে হবে ইদ। বানান আমার প্রায় ভুল হয় তারপরও ঈদের পরিবর্তে ইদ লিখবো? দেখতে কেমন জানি লাগে!! ######একটা শিশু দুটো চোখ উঠে গেছে. আজ সে অন্ধকারে বন্ধ দুয়ারে বুঝে উঠছেনা সে কি করবে। মা সেতো সব মায়ের মতই ফ্যাল ফ্যাল তাকানো বাকরুদ্ধ। মৃত্যু এবং বেচে থাকার পার্থক্যটা বুঝতে বুঝতে আবার কান ফাটানো শব্দ । অধিপত্য বিস্তারের দানব গুলো যখন আকাশ থেকে ছুঁড়ে মারে আয়রন ডোম তখন পৃথিবীর বুক কি একবারও কাঁপেনা? আচ্ছা কেন কাঁপেনা? এদিকে মাথার খুলে বেড়িয়ে পরেছে মগজ। সাদা থক থকে মগজ . মানুষটার ব্রেন তখনও কি কাজ করছিল ? বলছিল কি আজ সুন্দর টক টকে একটা ঈদ? ######তারপরেও ফিলিস্তিনরা খোলা আকাশের নিচে শুদ্ধ আত্মায় স্মরণ করছেন পরম করুণাময়কে। নতজানু আমার অপারগ আত্মা তোমাদের কাছে..###










সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




