হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী নিয়ে লেখা কোন ব্লগ নেই সামুর নির্বাচনী পাতায়। বাহ! সামু বাহ!
সামুর নির্বাচনী পাতায় দেখা যাবেনা হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী নিয়ে লেখা কোন ব্লগ, হিমুকে আর দেখা যাবেনা মাঝ রাতে খালি পায়ে, রুপা হয়তো চেয়ে থাকেব আকাশ পানে হিমুকে ছাড়াতে যাবেনা থানার চৌকাঠে, মিসির আলীকে বসতে হবেনা কোন নতুন ধাঁধা নিয়ে তাতে কি আসে যায়। সময়ের স্রোত কেটে দিন, সপ্তাহ, মাস ঘুরে এই দিনটি বা একুশের বই মেলা নয় তিনি বেঁচে থাকবেন তার লক্ষ ভক্তের মাঝে চির জীবন।
হুমায়ুন আহমেদ ছিলেন বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের প্রাণপুরুষ এবং সেই আসন থাকবে চির অটুট। সামুর নির্বাচনী পাতায় তাকে নিয়ে কোন লেখা না গেলে কি হবে?
তবে হ্যাঁ, এতে তার কোন লাভ বা ক্ষতি হবে না, কিন্তু কিছু লেখক, কবির একটি লেখা নির্বাচনী পাতায় কম যাবে। আর সেটা তাদের হিট বাড়ার জন্য ক্ষতিকর। তাইতো হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী নিয়ে লেখা কোন ব্লগকে তারা যায়গা দিয়ে তাদের হিট কমানোর মত ক্ষতিকর কাজটি করতে দেখা গেল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


