রাত ১২ টায় শেষ হলো আব্দুর রাজ্জাক ভাইয়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক লুকায়িত ইতিহাস আছে। যা আজও আমরা জানতে পারিনি। সেই লুকায়িত ইতিহাস নিয়ে আলোচনা করলে উঠে আসে “স্বাধীন বাংলা নিউক্লিয়াসের” কথা। মাত্র তিনজন স্বাধীন পাগল যুবকের হাত ধরে ১৯৬২ সালে যার পথ চলা শুরু হয়। যেই নিউক্লিয়াসের হাত ধরে সৃষ্টি হয় লাল সবুজের পতাকা, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। স্বাধীনতা সংগ্রামের মূল কারিগর ““স্বাধীন বাংলা নিউক্লিয়াসের” একজন ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মরহুম আব্দুর রাজ্জাক সাহেবের আজ দ্বিতীয় মৃত্যু বার্ষিকিতে জানাই গভীর শ্রদ্ধা।
রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে ১৯৪২ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন, ২৩ ডিসেম্বর ২০১১ মৃত্যু বরন করেন । আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। তিনি ১৯৬০-৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৬২-৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬৩-৬৫ সাল পর্যন্ত তিনি ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই সময়ই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি পর পর দুই বার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাকিস্তান আমলে আইয়ুব খানের শাসনামলে ১৯৬৪ সালে প্রথম তিনি গ্রেপ্তার হন এবং ’৬৫ সাল পর্যন্ত জেল খাটেন।
““স্বাধীন বাংলা নিউক্লিয়াসের” তিন জনের একজন আব্দুর রাজ্জাক ভাইয়ের মৃত্যু বার্ষিকিতে চেতনার ফেরিওয়ালাদের জন্য রইল থু থু। আব্দুর রাজ্জাক ভাইয়ের মৃত্যু বার্ষিকিতে চেতনার ফেরিওয়ালাদের ফেসবুক নিউজফিডে দেখলাম না তার জন্য দু' টি লাইন। অনেকে দেখি ব্লগে ও ফেসবুকে মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্লাস নিতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার মূল কারিগরদের একজন আব্দুর রাজ্জাক ভাইয়ের মৃত্যু বার্ষিকিতে মুখে কুলপ দিয়ে বসে থাকতে।
বিঃদ্রঃ যারা এই লেখায় তেনা প্যাচানোর জন্য প্রশ্ন করে বলবেন যে, ২৩ তারিখ শেষ হবার পর কেন লেখাটি দিলাম। তাদের জন্য উত্তর লেখাটি তৈরী করে অপেক্ষায় ছিলাম চেতনার ব্যবসায়ীরা ““স্বাধীন বাংলা নিউক্লিয়াসের” তিন জনের একজন রাজ্জাক ভাইয়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকিতে কোন পোষ্ট দেয় কি না। বা সামুর পক্ষ থেকে তার জন্য কোন শ্রদ্ধা জ্ঞাপন করে কি না তা দেখার জন্যই ২৩ তারিখ তার মৃত্যু বার্ষিকির দিনটি পার হবার পর পোষ্টি দিলাম।
৯টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।